স্বপন শর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বপন শর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

কিছু বই কিছু কথা ২৮৯ । নীলাঞ্জন কুমার পথের বিদ্যুৎ । স্বপন শর্মা । একুশ শতক । একশো টাকা ।, Pother Bidyut

 কিছু বই কিছু কথা ২৮৯ । নীলাঞ্জন কুমার




পথের বিদ্যুৎ । স্বপন শর্মা । একুশ শতক । একশো টাকা ।


যখন কোন কবির কবিতা শুরু থেকে শেষ অবধি পড়ে ফেলা যায়,  তখন মনে মনে মূল্যায়নের চিন্তা চেপে বসে । আবার সেই কবিতার বই এর ভেতরে যখন ' সময়ের পায়ে/  ঘুঙুর পরিয়ে শুনি আমার যাপন ধ্বনি/  ধুধু পথ তাই ধ্বনিময়/  নিঃস্ব যাপনের মানে হয় ( যাপন ধ্বনি) কিংবা ' নিশ্চুপ রাত । / চাঁদের না কথা বলা ফুলঝুরি/ সময় অদৃশ্য ময়ূর মতো নাচে /  সুর ও স্বরের গাভিন রাত আমাকে বাঁচায় । ' ( ' গাভিন রাত ' ) এর মতো লোভনীয় কবিতা , বইটির অনেক অপছন্দের কবিতার ভেতরে অন্য স্বাদ নিয়ে আসে ।
              আরও পছন্দসই  হয়ে ওঠে:  ' প্রাণবায়ু ছিনিয়েই নেবে/ ব্রুটাস সময়/  তাই বলে মেনে নেব / দ্বিধাহীন পরাজয়?  ' ('  সিজারের সাধ ' ) , ' অমন আয়নায়/  নিজেকে দেখতে এসে/  স্তম্ভিত দেখি তোর ভাঙা ছবি । ' ( ' বিভ্রম ') এর মতো কবিতা ।
                 তবে ছোট ছোট কবিতাগুলোর ভেতরে এ কথা স্বীকার করতেই হয়,  কবি এই কাব্যগ্রন্থে একটানা তার চেতনার স্বাদ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন । শুভ্রা মাইতির প্রচ্ছদ নতুন ভাবনার সন্ধান না দিতে পারলেও সৌমেন্দ্র্ আকুলী কৃত প্রতিটি পৃষ্ঠার অলংকারের কিছু কিছু কাজ স্পর্শ করে ।

সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার ।। পথের বিদ্যুৎ । স্বপন শর্মা । একুশ শতক । একশো টাকা

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার



পথের বিদ্যুৎ । স্বপন  শর্মা । একুশ শতক । একশো টাকা ।
 

যখন কোন কবির কবিতা শুধু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলা যায় তখন মনে মনে মূল্যায়নের চিন্তা চেপে বসে ।আবার সেই কবিতার বই এর ভেতরে যখন  : ' সময়ের পায়ে/  ঘুঙুর পরিয়ে শুনি আমার যাপনধ্বনি/  ধুধু পথ তাই ধ্বনিময়  / নিঃস্ব যাপনের  মানে হয় ।' , (যাপন ধ্বনি) । ' নিশ্চুপ রাত ।/  চাঁদের না-  বলা কথার ফুলঝুরি/  সময় অদৃশ্য ময়ূরের মতো নাচে/  সুর ও স্বরের গভিন রাত আমাকে বাজায়। ' (গাভিন রাত ) ,  এর মতো লোভনীয় কবিতা বইটির অনেক অপছন্দের কবিতার ভেতরে অন্য স্বাদ নিয়ে আসে । আরো  পছন্দসই  হয়ে ওঠে  : ' প্রাণবায়ু ছিনিয়েই নেবে/  ব্রুটাস সময়/  তাই বলে মেনে নেব দ্বিধাহীন পরাজয় । ' ( ' সিজারের সাধ') ,  ' অমল আয়নায়/  নিজেকে দেখতে এসে/  স্তম্ভিত দেখি তোর ভাঙা ছবি । ( ' বিভ্রম ')।এর মতো কবিতা । তবে ছোট ছোট কবিতাগুলির ভেতরে এ কথা স্বীকার করতেই হয় কবি চেষ্টা করেছেন তাঁর চেতনার স্বাদ ফুটিয়ে তোলার । এটি বিশেষ পাওনা । শুভ্রা মাইতির প্রচ্ছদ নতুন ভাবনার সন্ধান দিতে না পারলেও সৌমেন্দ্র আকুলী কৃত প্রতিটি পৃষ্ঠায় অলংকরণ কিছু কিছু কাজ স্পর্শ করে ।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...