হরেন্দ্রনাথ সিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হরেন্দ্রনাথ সিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১০ জুলাই, ২০২১

আজও সে কথা বলা হয় নি || হরেন্দ্রনাথ সিং || poems

আজও সে কথা বলা হয় নি

হরেন্দ্রনাথ সিং



আমার অজান্তে… 

কখন যে তুমি আমার মনের মনিকোঠার দেওয়ালে,

পেরেক পুঁতে দিয়েছিলে বুঝতে পারিনি।  

সেই আঁচড়ের দাগ এখনো আছে,

তোমাকে আজও বলা হয় নি। 


একদিন একটি গোলাপ কিনেছিলাম,

মনের খেয়ালে।  

খুব যত্ন করে রেখেছিলাম অনেক দিন। 

পাপড়ি গুলো ঝরে পড়লো,  

সময়ের সঙ্গে তাল মিলিয়ে।

কেন কিনেছিলাম,  

সে কথা আজও বলা হয় নি।   


তোমার দেওয়া উপহার ঘড়ির হৃদয়ের শব্দ… 

আমার কানে ভেসে আসে,

তোমার পায়ের নুপুরের শব্দ হয়ে।

আজও সে কথা বলা হয় নি।

 

জানালা দিয়ে জ্যোৎস্নার ঢেউ,  

এসে পড়ছে বিছানায়।  

আমি জানালা দিয়ে দেখছি তোমাকে।

ভাদ্র মাসের পূর্ণিমার রাতে,

তুমি ভিজচ্ছ জ্যোৎস্নায়।

সেদিন জেগে ছিলাম সারা রাত,

চোখে ঘুম আসেনি। 

আজও সে কথা তোমায় বলা হয় নি। 


জানো, অনেক সময় এমন হয়েছে… 

চোখ খুললে সামনে তুমি,

চোখ বুজলে অন্তরে।

দিবা নিশি আচ্ছাদিত, 

আমি থাকি কোন খানে? 

হৃদয় আন্দোলিত হয়েছে অনেক খানি,

আজও সে কথা বলা হয় নি।


বিশ বছর পর  দেখা হল তোমার সঙ্গে,

শ্যামবাজার মোড়ে। 

যে সাজে তোমায় দেখবো বলে ভেবেছিল আমার মন,

আমার চক্ষু যুগল খুঁজে পেল না,

তোমার সেই আভরণ। 

কেন তুমি একা আছো?

সেই কথা জিজ্ঞেস করা হয় নি।  

আমি কেন একা,   

আজও সে কথা বলা হয় নি। 

  

অনেক না বলা কথা রয়ে গেছে মনের ডাইরিতে… 

ডাইরির পাতাগুলো আজ হালকা বাদামি হয়ে গেছে, 

মাথার চুলগুলোও আজ সাদা।

চোখে মোটা কাঁচের চশমা, 

মনটা আর তেমন সবুজ নেই,

তবে, স্মৃতিটা এখনো কিছুটা তাজা।   

মধুর স্মৃতি গুলকে সাজিয়ে রেখেছি,

থরে থরে অন্তরে।   

আমাদের স্মৃতি গাঁথা।  

আজও সে কথা বলা হয় নি।  


সোমবার, ২২ মার্চ, ২০২১

অনামিকা || হরেন্দ্রনাথ সিং || কবিতা

অনামিকা

হরেন্দ্রনাথ সিং 



তোমায় দেখেছি নিদ্রিত নয়নে,

কল্পনায় জাগরণে।

কখনো এঁকেছি তোমার ছবি,

আপ্লুত দু,নয়নে।।


কখনো তোমায় খুঁজেছি হিয়ায়,

হৃদয়ের মরূভুমে।

কখনো তুমি ধরেছো হাত,

আমার ছায়ার সনে।।


কখনো তুমি পেয়ালায় এসেছো,

মদিরার কালে।

কথা হয় নাই দেখেছি শুধু,

আমার রঙিন জ্লে।।


তুমি কে গো অনামিকা,

নাম নাহি জানা।

তুমি কি সেই প্রেয়সী,

নাকি সেই মরীচিকা।।


হয় তো তুমি কোন বসন্তে,

এসেছিলে মোর দ্বারে।

চিনিতে পারিনি ফিরায়েছি তোমায়,

কোন গোধূলি বেলায়।।



অনেক বসন্ত চলে গেছে বয়ে,

প্রকৃতির গতি ধারায়।

আজও খুঁজে বেড়ায় তোমার পরশ,

ফেলে যাওয়া শুকনো মালায়।।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...