হাবিবুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাবিবুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কবিতা ।। ফুল নেই পাখি নেই ।। হাবিবুর রহমান , Habibur Rahaman

কবিতা ।। ফুল নেই পাখি নেই

হাবিবুর রহমান 



যা কিছু ছিলো স্বর্গীয় আমাদের 

ওরা সমুদ্রের হাঙরের মতো গ্রাস করে,


আমাদের ঈশ্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে 

উপভোগ করছেন আমাদের স্তব্ধতা,


ফুলের কুঁড়ি ছিঁড়ে নেয়

পাখিদের ডানা ভেঙে দেয়,

গান না গেয়ে

আগ্নেয়াস্ত্র তাক করে ধরে বুকে

জিরাফের লম্বা গলার মতো এগিয়ে আসে আদিম অন্ধকার,


রাহু সূর্যকে আড়াল করে

অরণ্যে ফুল নেই পাখি নেই।

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কবিতা ।। আমাদের মৃত্যুর সঠিক সংজ্ঞা নেই ।। হাবিবুর রহমান

কবিতা

আমাদের মৃত্যুর সঠিক সংজ্ঞা নেই

হাবিবুর রহমান 



আমাদের মৃত্যুর সঠিক সংজ্ঞা নেই 

চারদিকে আগুনের হালকা চলছে

কখনোই নিভবে না এই আগুন 

আগুনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের ছায়া,

আঙুল থেকে আঙুল খসে পড়ছে,তাই 

তানপুরা থেকে কোনো শব্দ উঠছে না।

রবিবার, ৩০ জুলাই, ২০২৩

কবিতা ।। এই উদ্যানে ।। হাবিবুর রহমান, Habibur Rahaman,

 কবিতা


    এই উদ্যানে

     হাবিবুর রহমান 



ক্লান্ত বাতাস বুকে জড়িয়ে

ঘুমিয়ে পড়বো এই উদ্যানে,


 দ্যাখো, কীভাবে আমি আগুন গিলে ফেললাম 

লোমকূপ থেকে বের হচ্ছে সেই আঁচ,


যদিও নিভবে না এই আগুন 

তবু জড়িয়ে ধরুক আমাকে মৃত্যুহীন আগুন পাখি হয়ে,


ভোরের আলো ফুটলেই পাখিরা পিয়ানো বাজানো শুরু করবে

কেউ হাতে তুলে নিক মোহন বাঁশি

রাধা নাচবে রোদেলা ওঠোনে।

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কবিতা ।। ছড়ি ঘোরানো ঈশ্বর ।। হাবিবুর রহমান

 কবিতা


ছড়ি ঘোরানো ঈশ্বর


হাবিবুর রহমান 



আমাদের বাড়ির ক্ষেত্রফল থেকে কিছু জমি কেটে নিলো চোরেরা 

চাঁদ থেকে জোছনা খুলে নেয় আরো কিছু কালপ্রিট


আমাদের মাথার ওপর বসে আছেন ছড়ি ঘোরানো ঈশ্বর

তিনি পারলেন না জোছনামাখা ওড়না দিয়ে বেআব্রু চাঁদকে ঢেকে দিতে


আর কি করে আমাদের বাড়ির সীমারেখা রক্ষা করবেন?

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কিছু বই কিছু কথা- ৩০১। নীলাঞ্জন কুমার সপ্তসুর । হাবিবুর রহমান

কিছু বই কিছু কথা- ৩০১। নীলাঞ্জন কুমার




সপ্তসুর । হাবিবুর রহমান ।কবিতা কুটির সাহিত্য পত্রিকা । কোচবিহার । বিনিময় দেড়শো টাকা ।


জ্ঞানতই হোক বা অজ্ঞানতই হোক কবিতা লেখক হাবিবুর রহমান তাঁর অতি সম্প্রতি প্রকাশিত কবিতাগ্রন্থ ' সপ্তসুর '-এর অবতরণিকায় একটি অকাট্য সত্যি লিখে ফেলেছেন তা হল:  ' আমি কবি নই কিন্তু অবশ্যই এক প্রেমী ' এখানে প্রেমী অর্থে কবিতা প্রেমী যদি ধরে নিই তবে কোচবিহারের এক অনুষ্ঠানে অতি স্বল্প আলাপে ও তার কবিতা শুনে বুঝেছি তিনি সত্যি কবিতাপ্রেমী ও বিনয়ী । একথা সত্যি কবি হয়তো সবাই হন না কিন্তু কবিতাপ্রেমীও অঙ্গুলিমেয় । তাই কবিতাপ্রেমী হিসেবে এই সত্য উচ্চারণে তাঁকে ধন্যবাদ জানাতেই হয় ।
              হাবিবুর কবিতার ক্ষেত্রে পড়ে আছেন আজ থেকে প্রায় একশো বছর আগে । তিনি এখনো কবিতাতে '  বেদনা বিধুর ' , ' খরতাপ ' ,' নাকো ' , 'পেয়ালা ' ' কৃষ্ণ শরীর ' ইত্যাদি ইত্যাদি শব্দের ছড়াছড়ি । আসলে অন্তত আজকের কবিতা হয়ে উঠতে গেলে কবিকে তাঁর শব্দ চিন্তা পাল্টাতে হবে । নাহলে ' সপ্তসুর ' -এর মতো ব্যর্থ কাব্যগ্রন্থের জন্ম হবে । এসব বলার একটাই কারণ হাবিবুর যা লিখুন তার মধ্যে চেষ্টা আছে । শুধু অভাব আছে অনুশীলন ও পাঠের । সে কারণে সামান্য হলেও রেখাপাত করে ' তোমার কন্ঠস্বর হাওয়াতে ভাসে নিশুতি রাতে,  / আমি ছুঁতে পারি না একটিবার ভালোবেসে । '  ( ' ছুঁতে পারিনি ')। তাছাড়া দু-একটি শিরোনাম স্পর্শ করে যেমন তার ভেতর একটি ' খিদের কোন রং হয় না ' । আসলে তরুণ হাবিবুর সফল হোক এই কাম্য । কারণ কবিতার প্রকৃত কবিতাপ্রেমী  তারুণ্যের আজ বড্ড অভাব । সবাই প্রতিষ্ঠা,  খ্যাতি,  মোহ, কবি সম্মেলন,  ফেসবুক , লাইক,  কমেন্টস,  নিজস্বীর পেছনে ছুটছে । প্রকৃত কবিতার পেছনে ছুটছে দেখতে গেলে দূরবীন লাগবে ।দিপালী চক্রবর্তীর কবিতার প্রচ্ছদ বিষয়ে কিৎসুই বোঝেন না । মন খারাপ করে দেয় ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...