৫৮৮ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৫৮৮ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

শ্রদ্ধাঞ্জলি । বাংলা ।। নবপর্যায়-৫৮৮। অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-৫ । ১৫-০৮-২০১৮ ।



সুকান্ত ভট্টাচার্য 

রবীন্দ্রোত্তর যুগে বিপ্লবী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন তিনি ছিলেন  স্বাধীনতা  পত্রিকার কিশোর সভা বিভাগের প্রতিষ্ঠাতা ও  সম্পাদনা কমিউনিস্ট পার্টি সক্রিয় সদস্য এই কবি  ফ্যাসিবাদ বিরোধী লেখক  ও শিল্পী  সংঘের পক্ষে আকাল নামে দুর্ভিক্ষ বিষয়ক কাব্যসংকলন সম্পাদনা করেন তিনি  ছিলেন  ছন্দ সচেতন কবি প্রথম  কাব্যসংকলনছাড়পত্রপ্রকাশিত হয় মৃত্যুর ঠিক পরেই গীতি কবিতা, গান  ও ছড়াও লিখেছেন যক্ষ্মা রোগে অকালে প্রয়াত  হন ১৯৪৭ সালে   আজকের দিনে  আই-সোসাইটির পক্ষ  থেকে  তাঁর জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা 



সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ 

অধুনা বাংলাদেশে চট্টগ্রামের একটি গ্রামে ১৯২২ সালের ১৫ আগস্ট কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ্জন্মগ্রহণ করেন প্রথম উপন্যাস  ‘লালসালুএবং এটি  তাঁর সেরা বলে পরিচিত এছাড়াও আরো কিছু উপন্যাস গল্পসংকলন নাটক ইত্যাদি লেখেছেন  চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে পড়ে ১৯৭১ সালে তাঁর দেহান্তর হয়   আই-সোসাইটির পক্ষ  থেকে  আজ তাঁর জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা



গিরিশচন্দ্র সেন  

আরবি, ফারসী ও উর্দু ভাষায় সুপণ্ডিত গিরিশচন্দ্র সেন ১৯১০ সালের আজকের দিনেই ১৫ আগস্ট প্রয়াত হন তিনি ছিলেন কেশবচন্দ্র সেনের শিষ্য বাংলা ভাসায়ই প্রথম সম্পূর্ণ  কোরান অনুবাদের কৃতিত্ব তাঁরই উত্তরকালে মহিলা নামেই একটি পত্রিকা প্রকাশনা ও সম্পাদনা করেছেন  তাঁর দেহান্তর  দিবসে আই-সোসাইটির পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানাই 



হরিনাথ দে  

বহুভাষাবিদ্‌, গবেষক ও অনুবাদক হরিনাথ দে মাত্র ৩৪ বছর বয়সে ১৯১১ সালে আজকের দিনে পরলোক গমন করেন প্রথম ভারতীয় হিসাবে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস এ যোগ দিয়ে  অধ্যাপক পদে চাকরিজীবন শুরু, পরে ইম্পিরিয়াল  লাইব্রেরির (ন্যাশনাল লাইব্রেরির ঔপনিবেশিক নামপ্রথম ভারতীয় গ্রন্থাগারিক  নিযুক্ত হন 









গদ্য ৷ বাংলা । নবপর্যায়-৫৮৮। অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-৩ । ১৫-০৮-২০১৮ ।।। গদ্য - ঢো ল কা ঠি বৃ ত্তা ন্ত । সুবীর সরকার

ঢো ল কা ঠি বৃ ত্তা ন্ত
সুবীর সরকার


‘আরো দিয়া যায় পীরীতির বায়না’...
১।
হাটের ভিতর দিয়ে হেঁটে আসতে আসতে ফাগুন চোতের রোদ হাওয়া অতিক্রম করতে করতে রতিকান্তকে কখন কিভাবে যেন মহামহিম এক হাটখন্ডই হয়ে উঠতে হয়! হাট থেকে হাটের দিকে যেতে যেতে সে তার ঢোল,ঢোলের কাঠি সমেত কত কত খেতপাথারবাড়ির ভিতর ঢুকে পড়ে। অনুপ্রবেশের হালহকিকত থেকে নতুন ধানের চিড়া খইএর সুঘ্রাণ তাকে আমোদিত করলে রতিকান্ত ঈষৎ অন্যমনস্ক হয়ে পড়ে কিন্তু মগজের কোষে কোষে গান ঘুম আর স্বপ্ন নিয়ে সে অনুপ্রবেশের চিরকালীনতাকে হাটগঞ্জের বাতাসেই যেন উড়িয়ে দিতে চায়।
জীবনের উজানে কি যাওয়া হয় মানুষের!জন্ম জন্ম ধরে জন্মান্তরের পাকে পাকে ভাটির দিকে এগিয়ে যাওয়াই যেন গাঁথা হয়ে যায়।রতিকান্ত বয়াতি ঢোল বাজাতে বাজাতে মাথাভরতি বাবড়ি চুল ঝাঁকাতে ঝাঁকাতে কখন বুঝি চলেই যায় হাওড় বাওড় বাওকুমটা বাতাসের নৈরাজ্যের ভিতর। তার কাঠিঢোল নিয়ে সে জীবনভর যেতেই থাকে সোনাপুর মথুরা নিমতি তপসিখাতা বঞ্চুকুমারী দেওডাঙ্গা শালকুমারের হাটে হাটে। ধুলোর ঘূর্ণী তাকে ঢেকে ফেললেও সে কবেকার যেন বংশপরম্পরাসূত্রেই ভীষণভাবে ঢোল দোতরা আর নাচগান নিয়ে হাটের ভিতর চলে আসে;চলেই আসতে হয় তাকে। বুঝি রতিকান্ত বয়াতি ছাড়া,বয়াতির ঝাঁকড়া চুলের বাবড়ি বিনা হাট শেষাবধি কিছুতেই হাট হয়ে উঠতেই পারে না! রতিকান্তের গান,নাচের বিবিধ মুদ্রা,কাঠি ঢোল দীনদুনিয়ায় ছড়িয়ে পড়লে নদীজঙ্গলজনপদের ফাঁকে ফাঁকে অনবরত হাটখন্ডগুলি পাশ ফিরতেই থাকে।
৩।
ভাঙা হাটের হাটফিরতি মানুষের চোখেমুখে চলন বিচলনের ভিতর আকুলতা বিকুলতা থাকে বুঝি! তেমনভাবে রতিকান্তের কথা কেউ না জানলেও রতিকান্তের বয়াতি হয়ে ওঠার গল্পগাথাটুকরোগুলি হাটের পরতে পরতে আঠার মত আটকে থাকে। রতিকান্তর গুরু ঝাম্পুরা, কিংবা তারও গুরু নালচান সব যেন আইলে আইলে হাটতে থাকে। হোঁচট খায় আইল কাশিয়ার থোপে থোপে। সবজিহাটার পথে কুঁপির আলোয় চতুর শেয়ালের চোখের ভিতর আগিলা দিনের গান বাজে। বাজতেই থাকে। যেভাবে ঢোলের লোকজতা নিয়ে সর্বশরীরে বিষাদ মেখে নেয় রতিকান্ত বয়াতি। বাতাসের খুব নিকটে কান পাতলেই পাখিদের ডাক,পাতা খসে পড়া; আর সব ছাপিয়ে হু হু হাহাকার হয়ে বেজে ওঠা গান,
     ‘ও মুই কং তোমার আগে
     ও মোর কইতে শরম নাগে
     সগায় যাছে মেলা দেখিবার
     মোক না নিগান কেনে’


৪।
গান বলি নাচ বলি কালখণ্ড বলি সবেরই ভিতর যাপিত জীবনের প্রবহমানতা গল্পের পর গল্প জুড়ে যেন ঘাসের স্তূপ বেরিয়ে আসা বাঘেরা বুঝি জল খেতে চলে আসে দিনকাল ভুলতে বসা হাটবাজারের ভিতর! এতসব ঘটে,ঘটেই চলে; রতিকান্ত বয়াতির বিশ্বাসযোগ্য কোন বৃত্তান্ত রচিত হয় না। গান শুরু হয় নাচ শুরু হয়। বাদল মেঘের নিচে রতিকান্ত দাঁড়িয়ে থাকে। রতিকান্তর কোন বৃত্তান্ত রচিত হয় না। বরং রতিকান্তই নতুন নতুন সব বৃত্তান্তের জন্ম দিতে থাকে জলহাওয়াজনপদের ভিতর।








আজকের দিন । বাংলা ।। নবপর্যায়-৫৮৮ । অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-৬ । ১৫-০৮-২০১৮

🝰 আজ ভারতবর্ষের ৭২তম  স্বাধীনতা দিবস

🜠 ১৫ আগস্ট ২০১৮, ২৯  শ্রাবণ ১৪২৫ বুধবার 

সূর্যোদয় ৫টা. ১৬ 
সূর্যাস্ত ৬টা.    

শ্রদ্ধাঞ্জলি~ জন্মদিবস  – ঋষি অরবিন্দ, কবি সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ ওয়ালীউল্লাহ্ প্রয়াণ দিবস - গিরিশচন্দ্র সেন, হরিনাথ দে।। শান্তি ।। 




ধারাবাহিক কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৮৮ । অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-২ । ১৫-০৮-২০১৮ ।কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায় ।

কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায় । ১৯ আগস্ট পর্যন্ত...   
-------------------------------------
ব্যাগ ভরে গেছে লাল চুমুতে
সেভেন ডেজ ফোরকাষ্টে কোথাও তো হেমন্তের ছিটে নেই
বাকলের গায়ে হাত দিয়ে জ্বর মেপে  ভর্তি করে দিই ফ্রাইডেজ ফানিতে
আমিও বেড ভাড়া করে একটা প্যাকেজ নিয়েছি
রিসেট, রিওয়ার্ক, রিইনভেন্ট ইওরসেল।।





শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৮৮ । অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-৪ । ১৫-০৮-২০১৮ ।



কলকাতা // বই-চিত্র-এ পত্রিকা ও বই প্রকাশ 

কলকাতা ; ১৫-০৮-২০১৮; আই-সোসাইটি নিউজ ।। গত ২৮ জুলাই কলকাতার বিখ্যাত কফিহাউসে তবুও প্রয়াস' প্রকাশনী-র উদ্যোগে একটি সাহিত্য-সন্ধ্যার আয়োজন করা হয় । প্রকাশিত হয় পত্রিকাটির উৎসব সংখ্যা ২০১৮ । হয় কবিতাপাঠ । প্রকাশিত হয় মুহম্মদ মতিউল্লাহ-এর  প্রবন্ধের বই 'মেধাবী বন্ধুত্ত্বঃ জীবনানন্দ - বুদ্ধদেব । বইটির  আনুষ্ঠানিক প্রকাশ করলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। হঠাৎ শারীরিক অসুস্থতায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি লেখক । সোশ্যাল মিডিয়ায় প্রকাশ " জীবনানন্দ ও বুদ্ধদেব বসু- দুই কবির বেড়ে ওঠা, ক্রম পরিণতি- দুই অসমবয়সী কবির বন্ধুত্বের নানা দিক সমকালের তথ্যের ভিত্তিতে তুলে ধরেছেন কবি ও প্রাবন্ধিক ড.মুহম্মদ মতিউল্লাহ্।' তবুও প্রয়াস প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে অসামান্য লেখার পাশাপাশি রয়েছে জীবনানন্দ ও বুদ্ধদেব বসুর কিছু আলোকচিত্র, 'ধূসর পাণ্ডুলিপি', 'বনলতা সেন', কবিতা পত্রিকার 'জীবনানন্দ স্মৃতি সংখ্যা', 'এক পয়সায় একটি' ইত্যাদির প্রথম সংস্করণের প্রচ্ছদ, জীবনানন্দ ও বুদ্ধদেব বসুর চিঠিপত্র। " 





বাংলাদেশ // বেনাপোল সাহিত্য পরিষদ  -এর আয়োজনে  কবিতা উৎসব -২০১৮

বাংলাদেশ ; ১৫-০৮-২০১৮; আই-সোসাইটি নিউজ ।।গত ৩ আগস্ট " বেনাপোল সাহিত্য পরিষদ " -এর আয়োজনে " কবিতা উৎসব -২০১৮" অনুষ্ঠিত হল বাংলাদেশে । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ইউসুফ আউলিয়া । কবি ফাহিম ফিরোজকে  সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন কবি রকি মাহমুদ কবি শারিয়ার সোহেল কবি সাইফুদ্দিন সাইফুল আরো অন্যান্য গুণীজন।




।। শান্তি ।। 

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৮৮ । অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-১ । ১৫-০৮-২০১৮ । বিপ্লব গঙ্গোপাধ্যায়

আজকের কবিতা 

জেগে থাকার অলিন্দে
বিপ্লব গঙ্গোপাধ্যায়
ঘুম আর জেগে থাকার মাঝে
একটু স্পেস
 গোপন বারান্দার দিকে চলে যাচ্ছে ব্যক্তিগত দাগ


তুমি এখানে ভাবনা বসিয়ে দাও  জলরঙে
কাদামাটির মানচিত্রে
ডানা মেলে শস্যক্ষেত

তোমার ভাত শিকারের গল্পে
কোন কাকতাড়ুয়া নেই
পায়ে পায়ে যুদ্ধক্ষেত্র

ঘুম নয়
জেগে থাকার অলিন্দে
স্বপ্ন অথবা বিক্ষোভ ।




Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...