৫৮৯ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৫৮৯ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
ইচ্ছেবাড়িতে আড্ডা ৷ বাংলা ৷ আই-সোসাইটি ৫৮৯ ৷ ১৬-০৮-২০১৮
ইচ্ছেবাড়িতে আড্ডা
সুলেখা সরকার
শিলিগুড়ি ; ১৫-০৮-২০১৮ ; আই-সোসাইটি ৷৷ আজ ইচ্ছেবাড়িতে হাওয়াকল পাবলিশার্স ও শাম্ভবী- র উদ্যোগে অনুষ্ঠিত হল নব্বই দশকের কবিতা। সময়ের বর্ণময়তায় কবিতার ভাব ও রূপের পরিবর্তন। অংশগ্রহণে ছিলেন একই সময়ে লিখতে আসা দু-জন। কবি সুবীর সরকার এবং কবি রিমি দে। ছোট্ট কথায় নব্বই দশকের গভীরতা মেপেছেন শ্রদ্ধেয় সমর চক্রবর্তী এবং বিনায়ক বন্দোপাধ্যায়। শিলিগুড়ি ও তার আশপাশ থেকে একাধিক কবিরা স্টপেজ দিয়েছেন ইচ্ছেবাড়িতে কবিতার স্বাদ নিতে।
কলকাতার শিশির মঞ্চে রূপশালীর ১০ বছরের বার্ষিক উৎসব । বাংলা । আই-সোসাইটি -৫৮৯ । ১৬-০৮-২০১৮
কলকাতার শিশির মঞ্চে রূপশালীর ১০ বছরের বার্ষিক উৎসব
কলকাতা ; ১৬-০৮-২০১৮ ; স্টাফ রিপোর্টার ।। ১০ আগস্ট কলকাতার শিশির মঞ্চে রূপশালীর ১০ বছরের বার্ষিক উৎসব পালিত হল। সংস্থার কর্ণধার কবি রিনা গিরি জানান, এইটি আসলে সূচনা, সারা বছর ধরে কলকাতা, শান্তিনিকেতন ও গোবরডাঙ্গা তে মোট ১০ অনুস্ঠানের মাধ্যমে ১০ বছর পালিত হবে। ১০ তারিখের এই আয়োজনে একত্রে ১০ জন কবির কবিতা পাঠ দিয়ে শুরু হয় এই অনুস্ঠান অংশগ্রহন করেন কবি কৃষ্ণা বসু, সৈয়দ হাসমত জালাল,সুজিত দাস,সৌভিক বন্দ্যোপাধ্যায়, ঋজুরেখ চক্রবর্তী, অর্ঘ্য রায়, তাপস রায়,সুমিতাভ ঘোষাল, তন্ময় চক্রবর্তী, বিশ্বজিৎ আকুড়ে। মুখেমুখি রবীন্দ্রনাথ শীর্ষক উপস্থাপনায় অংশগ্রহন করেন মুনমুন মুখার্জি, সত্যজিৎ বিশ্বাস, সুবর্ণ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন অতনু পাল, আশিস গিরি, আজিজুল রহমান, সন্দীপ দত্ত,ইরা ভঞ্জ প্রমুখ। রূপশালী স্মারক সম্মান প্রদান করা হয় তরুণ কবি অনুক্তা ঘোষাল কে। প্রকাশিত হয় রূপশালী স্মারক পুস্তিকা। এই আয়জনে ৩০ জন তরুণ জেলার কবির অনু কবিতা পাঠ আলাদা মাত্রা যোগ করে। সংগঠনের পক্ষে ছোট্ট বিতান সকলকে ধন্যবাদ জানান।
শ্রদ্ধাঞ্জলি ৷ বাংলা ৷ কবি নিত্য মালাকার-এর দেহাবসান
কবি নিত্য মালাকার-এর দেহাবসান
কোচবিহার ; ১৬-০৮-২০১৮ ; আই-সোসাইটি // গত ১ আগস্ট কোচবিহারে প্রয়াত হলেন কবি নিত্য মালাকার । কোচবিহার এম যে এন হাসপাতালে সকালে তাঁর দেহাবসান ঘটে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর । ১৯৪৭ সালের ১৮ আগস্ট বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ভদ্রঘাটে জন্মেছিলেন তিনি । কৈশোর আর যৌবন কাটে নবদ্বীপে। এরপর কর্মসূত্রে বাসিন্দা হন কোচবিহারের মাথাভাঙ্গার । তাঁর প্রথম কবিতার বই ‘সূত্রধারের স্বগতোক্তি’ প্রকাশিত হয় ১৯৮৮ সালে । মানসাঁই-সুটঙ্গা তীরের এই জনপ্রিয় কবি তাঁর ‘অন্ধের বাগান’ বইটির প্রবেশক রচনায় লিখেছিলেন, ‘সব ভালো কবিতাই পূর্বজরা লিখে গেলেন বলে আমি আর ও-পথে গেলাম না আজ ।' তাঁকে শ্রদ্ধা জানান বাংলার সাহিত্য-সংস্কৃতি মহলের বিশিষ্ট জনেরা । ।। শান্তি ।।গদ্য । বাংলা ।। নবপর্যায়-৫৮৯ । অষ্টম বর্ষ । সংখ্যা-২ । ১৬-০৮-২০১৮
জলবায়ু উদ্বাস্তু
সৌমিত্র চৌধুরী
যুদ্ধ
বিগ্রহ বহু মানুষকে ভিটে ছাড়া করেছে। এক দেশ থেকে সীমানার ওপারে খেদিয়ে দেওয়া হয়েছে মানুষকে। যুদ্ধে বিজয়ী মানুষের পাশে
বিজিত ঠাই পায় নি। পরাজিত মানুষ যুদ্ধবন্দী, কখনও বা বিধর্মী।
অতএব চলে যেতে হবে অধিকৃত দেশের সীমানার ওপার। অলঙ্ঘ আদেশ।
অমান্য মানেই কামান গোলা বন্দুক ফৌজি বেয়নেট। এফোঁড়ওফোঁড়
হবে বিধর্মী বা বিজিতের দেহ।
সীমানার
ওপারে অর্থাৎ অন্য দেশে পা-রাখা মানুষগুলো রিফুউজি, উদ্বাস্তু। তারা সব খোয়ানো
মানুষ। ভিন দেশে বিরুদ্ধ পরিবেশে প্রাণ বাঁচানোর কঠিন লড়াইয়ে
জর্জরিত প্রাণ। সামান্য খাদ্য আর আত্মপরিচয় খুঁজে নেবার দীর্ঘস্থায়ী
সংগ্রামে মনুষ্যতর জীবন যাপনে বাধ্য তারা।
ইতিহাসে
তেমনি ঘটেছে বারবার। পাকিস্তান থেকে ভারতে পালিয়ে এসেছে কোটি কোটি মানুষ। ইরাকে
আমেরিকার বোমা বর্ষণ বাস্তুচ্যুত করেছে কোটি কোটি মানুষকে। কিছু মানুষ আশ্রয়
পেয়েছে গ্রীস বা তুরস্কে।
বর্তমান
এই দশকে সিরিয়া থেকে উৎখাত হয়েছে ষাট লক্ষেরও বেশী মানুষ। আফগানিস্থান, সুদান
থেকেও পঞ্চাশ লক্ষ লোক বিতাড়িত হয়েছে। উদ্বাস্তু নামের ঘৃণার তকমা নিয়ে আজও দাঁতে
দাঁত চেপে পৃথিবীর বহু দেশে আশ্রয় পাওয়া মানুষগুলো প্রাণ বাঁচানোর সংগ্রাম করছেন। আশ্রয়ের
প্রত্যাশায় এক দেশ থেকে গলা ধাক্কা খেয়ে ডিঙি নৌকায় সমুদ্র পারি দিয়ে পা রাখবার
চেষ্টা করছেন অন্য দেশের মাটিতে।
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের পরেও – ইউনাইটেড নেশন্স, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইত্যাদি গঠন
হলেও উদ্বাস্তু সমস্যায় জর্জরিত অধুনা বিশ্বের কোটি কোটি মানুষ। বিষয়টি মূলত
রাজনৈতিক বা ধর্মীয়। বহু সমস্যায় জর্জরিত এক আন্তর্জাতিক মানবীয় সঙ্কট যার ব্যাপ্তি
বহু ব্যাপক। অবশ্য এ সব প্রসঙ্গ বর্তমান নিবন্ধের অন্তর্গত নয়।
বর্তমান
নিবন্ধের বিষয় অধুনা বিশ্বের এক অন্য ধরনের উদ্বাস্তু কাহিনী। ধর্মের নিরিখে,
রাজনীতি বা যুদ্ধ বিগ্রহের কারণে উদ্ভাবিত নয়। এর সৃষ্টি আবহাওয়া বা জলবায়ুর
পরিবর্তনের কারণে।
‘জলবায়ু
উদ্বাস্তু’, ইংরাজিতে ‘ক্লাইমেট রিফিউজি’ বর্তমান বিশ্বের আর এক জটিল সমস্যা।
আন্তর্জাতিক এই সমস্যাটি হাল আমলের হলেও এর ব্যাপকতা বহু বিস্তৃত। আন্তর্জাতিক
রেডক্রস ফেডারেশনের সমীক্ষা অনুযায়ী, বর্তমান দুনিয়ায় জলবায়ু উদ্বাস্তুর
সংখ্যা আড়াই থেকে পাঁচ কোটি।
( চলছে...)
আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৮৯ । অষ্টম বর্ষ । সংখ্যা-২ । ১৬-০৮-২০১৮ । আমলকি লক এন কি / দেবযানী বসু
আজকের কবিতা
আমলকি লক এন কি
দেবযানী বসু
বৃষ্টিজ্বর। অনুকাব্য বাজে একতারায়।কিচাই কিপাই কিনা হাওয়া। নখে একফালি বারান্দার আনন্দ। আ পূর্বক গীতি। ক্রিয়াপদ সাজিয়েছি। জন্মায় অন্যকিছু হওয়া। কাঁচের নলে রাসায়নিক প্রেম।
দাঁতে নখ খোঁটা। বাঁকা উলকাঁটায় বোনা শীতের অপরাধ। উলকাঁটায় লাগা আক্ষেপ ঝাড়ফুঁক করি। ব্রোকোলির বাজার রাউন্ড। ঢালাও সিএনজিঘটিত চুম্বন। চুমুর অজ্ঞাতবাস। আমলকিদের মাঠলেগ্যাসি।
বুকখোলা মাঠ। লেন্স ফাটানো বরফ। দু খোলা খইফোটা শান্তি। নানচাকঘোরানো শান্তি। ১২৩৪৫৬৭৮ সূর্যপ্রণাম ৮৭৬৫৪৩২১। স্বাহা স্বাহা। আইঅ্যামাডিস্কোডান্সার।
অকাতর প্রেম। ম্যামথকবিতা। পদধ্বনি অরণ্য ফেরায়। তন্দুরি রোদ্দুর। রোদবোধ গুলোচ্ছি না একটুও। সহজ স্পর্শ । জ্বর ও ঘাম মাপি ঘর্মমিটারে। সব অভিমান মনজংশনে। পালক বিনিময়ে বাঁচি।
আমাদের মিছিলে ডিম ডিম মুখ। স্তুতিভরা ডিমের মাছ। সর্ষেরাগান্বিত যৌনতা। এপিঠ ওপিঠ বৈদ্যুতিক কম্বলে সেঁকি। হমদম। হৃদয়ম।
আমলকি লক এন কি
দেবযানী বসু
বৃষ্টিজ্বর। অনুকাব্য বাজে একতারায়।কিচাই কিপাই কিনা হাওয়া। নখে একফালি বারান্দার আনন্দ। আ পূর্বক গীতি। ক্রিয়াপদ সাজিয়েছি। জন্মায় অন্যকিছু হওয়া। কাঁচের নলে রাসায়নিক প্রেম।
দাঁতে নখ খোঁটা। বাঁকা উলকাঁটায় বোনা শীতের অপরাধ। উলকাঁটায় লাগা আক্ষেপ ঝাড়ফুঁক করি। ব্রোকোলির বাজার রাউন্ড। ঢালাও সিএনজিঘটিত চুম্বন। চুমুর অজ্ঞাতবাস। আমলকিদের মাঠলেগ্যাসি।
বুকখোলা মাঠ। লেন্স ফাটানো বরফ। দু খোলা খইফোটা শান্তি। নানচাকঘোরানো শান্তি। ১২৩৪৫৬৭৮ সূর্যপ্রণাম ৮৭৬৫৪৩২১। স্বাহা স্বাহা। আইঅ্যামাডিস্কোডান্সার।
অকাতর প্রেম। ম্যামথকবিতা। পদধ্বনি অরণ্য ফেরায়। তন্দুরি রোদ্দুর। রোদবোধ গুলোচ্ছি না একটুও। সহজ স্পর্শ । জ্বর ও ঘাম মাপি ঘর্মমিটারে। সব অভিমান মনজংশনে। পালক বিনিময়ে বাঁচি।
আমাদের মিছিলে ডিম ডিম মুখ। স্তুতিভরা ডিমের মাছ। সর্ষেরাগান্বিত যৌনতা। এপিঠ ওপিঠ বৈদ্যুতিক কম্বলে সেঁকি। হমদম। হৃদয়ম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Registration (Online)
-
" কফি হাউসের চারপাশে" পত্রিকা প্রকাশ নিজস্ব সংবাদদাতা, কলকাতা ।। গত ১০ অক্টোবর কলকাতার সূর্য সেন স্ট্রিটের নির্মল ভবনে মৃণাল কান...
-
নীলাক্ষর পত্রিকার অনুষ্ঠান Nilakshar নিজস্ব সংবাদদাতা : গতকাল ১৯নভেম্বর কলকাতার কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল সভাঘরে নীলাক্ষর পত্রিকার সাহিত্য...
-
উন্মুখ পত্রিকার বসন্তকালীন কবিতাবাসর নিজস্ব সংবাদদাতা কলকাতা :: ১৮ মার্চ কলকাতার কলেজস্ট্রিটে কফি হাউসের ত্রিতলে বই-চিত্র সভাঘরে অনুষ্ঠিত ...







