৫৯৬ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৫৯৬ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা। বাংলা ৷ অষ্টম বর্ষ ৷নবপর্যায়৫৯৬

দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ





সম্প্রতি ১৮ই আগস্ট, ২০১৮ প্রকাশিত হলো দিল্লীর সাহিত্যকর্ম সংক্রান্ত অনলাইন পত্রিকা দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা।এটি একটি অনন্য প্রকাশ, কারণ এর সম্পাদকীয়তে বর্ণিত স্পষ্টতর উদ্দেশ্য, যার এক এবং একটাই উদ্দেশ্য ~ তুলে আনা সেই সাহিত্য, যা দিল্লীর এবং যেখানে সর্বত্র পাওয়া যাবে দিল্লীস্থিত বাংলার রস ও গন্ধ।সম্পাদকীয়-র কিছু অংশ খুব গুরুত্বপূর্ণ, "ডায়াস্পোরা নিয়ে কথা হয়, দিল্লীর বাংলা শব্দে হরিয়াণভি ঠাট্, বরিশালের গাংচিল আর রংপুরের লালমাটির মতোই স্পষ্ট।তো জাহির হে, বাংলাকে শুদ্ধ বলতে যত প্রয়াসই হোক, আমরা আরাবল্লির মাটির গন্ধকে কি করে ভুলে যাই?"।এর আগে দেহলিজের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় দিল্লী রবীন্দ্রভবনে রবীন্দ্রজয়ন্তীর দিন।প্রকাশ করেন দিল্লীর বাংলা কবিতার প্রাণপুরুষ ও দিল্লী হাটার্স পত্রিকার সম্পাদক, কবি শ্রী দিলীপ ফৌজদার।দিল্লীর লেখক কমিউনিটি দ্রুত ডেভেলপ হওয়ার ভিতরেই শুরু হলো দেহলিজ পত্রিকার পথ চলা।নিজস্ব ডোমেন সহযোগে তাদের ঠিকানা http://www.dehlij.com


সংবাদদাতা : রাহুল গঙ্গোপাধ্যায় , আই-সোসাইটি নিউজ

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৬ । অষ্টম বর্ষ । ২৩-০৮-২০১৮ । আরিফুর রহমান

আজকের কবিতা

বন্ধন

আরিফুর রহমান

উঠোন ভরা রোদে
ছায়া সমেত
আমার মেয়েটা দাঁড়িয়ে।
'ও কে?' স্বভাবসুলভ প্রশ্নে
ওকে জানালাম, ও তোমার 'আলোর পথযাত্রী'
'আর অন্ধকারে?'
অন্ধকারে...অন্ধকারে তোমার ভেতরেই
থাকে চুপটি করে। ও তোমার বন্ধু যে!
কি বুঝল জানি না,
হয়তো ভালোবেসেই ফেলল
নিজের ছায়াকে!
আমি পরম যত্নে ওর উপর ছাতা মেলতেই
বন্ধুর শোকে হাত পা ছুঁড়তে লাগল,
আর কি আশ্চর্য! আমি জানতামই না
ওর আশেপাশে এতো বর্ণবাদী ছিল!
সব রক্তাক্ত মুখে পালিয়ে গেল।

হাওয়া এসে নিয়ে গেল ছাতা
সেই থেকে, আমরা বাপ বেটি'তে
আলো ভরা পথে হাঁটছি।





জল-চক্র ; জল-যোগ ,সৌমিত্র রায়, স্তুতি-কাব্য । বাংলা । নবপর্যায় ~৫৯৬ । ২৩-০৮-২০১৮

জল-চক্র ; জল-যোগ

--------------
সৌমিত্র রায়

)স্তুতি-কাব্যঃ~ বিলাপ-যাপন(

পাড়ার পাশেই ; পোড়ো জমি ; 
কাঁটা ঝোপের ; বিচিত্র জীব ;
কে করে সাফ ; 
কে করে ; 

ভরলো যারা ; বাংলো ফ্ল্যাটে ;
ক্ষেত ছিনিয়ে ; বুজিয়ে পুকুর ;
হাজার হাজার ;  
একরে ;

পাড়ার পাশেই ; 
পোড়ো জমি ;
সেটাও নিলি ;
 ক্লাব বানালি ;
ধ্বংস ; পরিবেশটা ; 


সাপ তাড়ালি ; 
ব্যাঙ তাড়ালি ;
মদ বিড়ি আর ; 
পার্টির ফ্ল্যাগে ;
ভরিয়ে দিলি ; দেশটা ; 

গাড়ির ধোঁয়া ; ঠাণ্ডা মেশিন ;
গ্রীন হাউসের ; ব্যাপারী দিন ; 
সময় ভালো ; বিজ্ঞানের ~


অসম্পূর্ণ 


বুড়ো শিকড়ের আত্মকথন , রাহুল গঙ্গোপাধ্যায় । বাংলা ।। নবপর্যায়-৫৯৬ । অষ্টম বর্ষ । ২৩-০৮-২০১৮ । গল্প

বুড়ো শিকড়ের আত্মকথন
-------------------------------------------------------------
রাহুল গঙ্গোপাধ্যায় 

ভূমিষ্ঠ হবার সাথেসাথেই ভ্রূণটি ভ্যাঁভ্যাঁ করে কাঁদে।আসলে ভ্রূণের প্রকাশ এরকমই, অন্ততঃ এই ব্রহ্মাণ্ড তা মানে।ব্রহ্মান্ডের অন্তর্গত প্রতিটা আকৃতিরই একটি পুনঃপ্রাথমিক শাব্দিক ক্ষেত্রফল থাকে, যেখান থেকে প্রমাণিত হয় দূরত্ব বাড়ানো নৈশব্দ-ও একটি বিপরীত শব্দের আত্মকথন।এতক্ষন, যা পড়লেন পাঠক ~ হয়তো ভাবছেন, আমরা তো বিপরীত শব্দের গল্প শুনতে অভ্যস্ত নই।তবু ঠিক এমনটাই হতে চলেছে বিশ্বাস করুন।কারণ, মাত্রাহীনতার মতো প্রলাপে বিশ্বাস ~ আদি ও অকৃত্রিম গুহামানুষের অধুনা জন্মগত অধিকার।আর, আমরা তার বংশজ আগামীর বীজ।ঠিক এরকমই বীজ থেকে জন্ম নিয়েছিল ~ মাচানতলার বটগাছ।পৃথিবীর বয়স তখন (-)৪০০০।ইনিই আমাদের গল্পের একা এবং অদ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র।কোনোরকম শালিশি ছাড়াই, সে দেখেছিল তার অংশানু সম ভাইবোন, বন্ধু, পরিজন, বাবা ও মা।ইতিহাস সাক্ষ্য দেয় একথার।প্রথমদিকে যখন সে খিলখিলিয়ে হেসে উঠতো, মা বলতো বাছা আমার সাত রাজার ধন / এক মাণিক।বাবা বলতো, আয় সোনা কোলে আয় ~ কোল থেকেই তুই বড়ো হয়ে ওঠ।পরিজনরা বলতো, সাবধানে থাকিস।সূর্যিমামার দুষ্টুমি, হাওয়াবেগের শনশনানী, বৃষ্টির ঘুমপাড়ানি চঞ্চলতা, পাখিদের ঘুমভাঙানি কিচিরমিচির তাকে মুগ্ধ করে তুলতো।সে ভাবতো, পৃথিবীটা কত্তো সুন্দর, যেনো ছোট্ট ঘরে সময়ের আহ্লাদীপনা।খেলা বলতে, সে বুঝতো শুধু ~ বন্ধুদের সাথে পাল্লা দিয়ে, কে কতো উঁচুতে হাত বাড়িয়ে মেঘছানা ছুঁতে পারে।ছুমন্তর দেখতে চাইলেই আবার, কিছু বন্ধু নানান্ রকম রঙের খেলা দেখাতো।মাকে যখন সে বলতো, রঙের খেলা সে কেনো পারে না ~ বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, সোনা আমার রোদ আর ছায়ার ম্যাজিক দেখাবে।হিজিবিজি উষ্ণতায় চুকিতকিত খেলা সময়, আর নাতিশীতোষ্ণ মাটির সোঁদা গন্ধ মাখানো বাষ্প।এভাবেই চলছিল, কিন্তু হঠাৎ এক রাত্তিরে কোথা থেকে যেনো বেড়ে গেলো আলো।উফঃ কি গরম, সীসার আস্তরণে যেনো গোটা পৃথিবী আগুনে আলোর মশাল।বৃষ্টি নামো, বর্ষা নামো।সবই যেনো ছুটিতে ঘুরতে গেছে মামাবাড়ি।রঙিন বন্ধুগুলোর বিদায়, তারপর বেশ অনেকটাসময় জুড়ে তার চোখের জল শান্ত করলো তার শরীর, সে চোখ মেলতে পারলো।আর দেখলো, সে সবচেয়ে শক্তিশালী উঁচু হয়ে উঠেছে রাতারাতির আকাশী জাদুকাঠির স্পর্শে।

চলছে...



শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৬ । অষ্টম বর্ষ । ২৩-০৮-২০১৮

শারদ সাহিত্য সম্মানে 'এখন অক্ষরবৃত্ত' 

বনগাঁ ; ২৩-০৮-২০১৮ ; আই-সোসাইটি ।। গত ১১ আগস্ট বনগাঁ মহকুমা পুলিশ ও বারাসাত জেলা পুলিশের ব্যবস্থাপনায় একটি সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে শারদ সাহিত্য সম্মানে সম্মানিত করা হয় ' এখন অক্ষরবৃত্ত' পত্রিকাকে ৷ পত্রিকার পক্ষে দীপ্ত তফাদার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


মানপত্র ও স্মারক 

আজকের দিন । বাংলা ।। নবপর্যায়-৫৯৬ । অষ্টম বর্ষ । সংখ্যা-৯ ।পোস্ট-৬ । ২৩-০৮-২০১৮

ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা দিবস



২৩ আগস্ট ২০১৮, ৬  ভাদ্র ১৪২৫ বৃহস্পতিবার   সূর্যোদয় ৫টা. ১৯ সূর্যাস্ত ৬টা.  


শ্রদ্ধাঞ্জলি~
প্রয়াণদিবস -  সমর সেন 




Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...