৬১৬ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৬১৬ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা ক্যাম্পাস-এর আয়োজনে কবিতা উৎসব৷ বাংলা ৷ ১৩-০৯-২০১৮

কবিতা ক্যাম্পাস-এর আয়োজনে কবিতা উৎসব

১৩-০৯-২০১৮ ; কলকাতা ৷৷ ১২ তারিখ সন্ধ্যায় জীবনানন্দ সভাঘরে কবিতা ক্যাম্পাস পত্রিকা আয়োজন করেছিল কবিতা উৎসবের ৷ এই উৎসবে উপস্থিতি ছিলো যথেষ্ট উৎসাহব্যাঞ্জক ৷ প্রবীণ এবং নবীনের সমাবেশে দারুণভাবে সফল এই উৎসব ৷ উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবিও ৷ উৎসবে প্রকাশিত হল কবি কুমারেশ চক্রবর্তীর কবিতার বই 'আমার বৃষ্টির ভাষা ' ৷ কবিকে অভিনন্দন জানিয়েছেন কবি পবিত্র মুখোপাধ্যায়,সাহিত্য গবেষক ড.সুমিতা চক্রবর্তী, কবি সুধীর দত্ত, আলোচক ও সুবিখ্যাত অনুবাদক বৌধায়ন মুখোপাধ্যায়, প্রিয় অনুজ কবি মানিক মাজি ও সঞ্চালক কবি-সম্পাদক অলোক বিশ্বাস । কাব্যগ্রন্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ড. দীপংকর বাগচী, কবি ও শিল্পী শ্যামল জানা, কবি সৈয়দ হাসমত জালাল এবং গবেষক ড.সুমিতা চক্রবর্তী । প্রাবন্ধিক পারমিতা ভৌমিকের সংগীত পরিবেশনও ছিল এক বাড়তি আকর্ষণ । এ ছাড়া তরুণ কবিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে সৌরভ চন্দ্র, সৌরভ বিশাই, মানিক মাজি, অমৃতেন্দু মন্ডল, সত্যবান বিশ্বাস, প্রবীর মন্ডল ও আরও অনেকেই ।

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

ফিলিং পোয়েম, চ্যাট মোড-এ লেখা ৷ বাংলা ৷ ১২-০৯-২০১৮

বিকেল ; প্রেমরঙা
............................
সৌমিত্র রায়


feeling ~ প্রেম প্রেম @ জামবাগান

মনভ্রমণে থাকি ৷
বেশ বুঝি ৷ আসল আড়াল } আয়ূমতী চোখ
১২-০৯-২০১৮ ; ৪টা২০ ; বিকেল ; প্রেমরঙা
প্রিয় পিতা ; লুকিয়ে-চুরিয়ে তোমার সাক্ষাৎ~

হাজার চেপে রাখি ;
তবুও রাষ্ট্র হয় ; পিতা-পুত্রের সাক্ষাৎ~
প্রেম ৷ পরম্পরা ৷ প্রকৃতিলোকে

মুহূর্তরা @ নিস্পৃহ , ডানার পালক
উড়ান বিস্ময় ; পালকে পালকে ~ ঢাকা
হে পাখী, কতটা বুঝেছো, চুপি চুপি সাক্ষাৎ-এর মজা

জাগে ৷ ইশারা ৷ হাতের মুদ্রায়
৩-লোক ৷ চোখের আড়াল ৷
হায় প্রেম, প্রকাশে অসঙ্গতি :~ অনন্তকাল
৷৷ আনন্দম ৷৷




চ্যাট মোড ৷ সাদামাটা কথা ৷ বাংলা ৷ ১২-০৯-২০১৮

সাদামাটা কথা
........................
সৌমিত্র রায়

রেডিওটা বাজছে ৷
সকালটা ৷ হাসছে ৷ ফুল ও বেলপাতায় ৷ বাগানে ৷

ঘরে ঢুকছে ৷ আর্তনাদ ৷ কাগজের খবরে ৷ সাতসকালেও~

নিরন্তর প্রতিবাদী~রাগী~ক্রোধী~ যশপ্রার্থী কবিদের ফেসবুক
              ॥
সংবাদ প্রভাবে~
কাতরাচ্ছে কবিতার অক্ষর ; জ্বলন্ত ; অপূর্ব ; অসাধারন ;
কী লিখলি মাইরি ; পাশে আছি ; চালিয়ে যাও ~
                            ) প্রতিবাদ ~ বন্ধনী (
প্রতিষ্ঠান বিরোধী পায়রা,চড়ুই ; বাবুইচরিত্র আওড়াচ্ছে~
প্রতিষ্ঠান প্রভাবে~
                               )
১২-০৯-২০১৮ ৷ মেদিনীপুর ৷ সকাল ৭টা ৫৮
                              (
পঞ্চতত্ত্ব ; শরীর ; ভেতরে বোবাপাখি ~ বকর বকর
মিডিয়া, যশপ্রার্থী কবি, সব একটাই লাইন @ টি আর পি

সংবাদ হইতে সাবধান
যশপ্রার্থী কবি হইতে সাবধান

ফেসবুক ; টিভি-মুখ ; আর্তনাদ প্রিয় ; হে মানুষ, এসো ত্যাগ করি মিডিয়ার মায়া ; চিন্তাকে দূষণমুক্ত রাখি ; প্রতিটি সকালে হোক হাসি ~

হাসি ৷ সকালের ৷ সকলের ৷ ৷৷ আনন্দ ৷৷


নিয়ন আলোয় স্নান - গোপেশ দে । বাংলা -৬১৬ । ১২-০৯-২০১৮

নিয়ন আলোয় স্নান
গোপেশ দে


আমি একগ্লাস নিয়নের আলো খেতে
চাই
এখানে প্রতিটি রাস্তার মলাট
নিয়নের ভালবাসায় মুগ্ধ।
ঝলসিত হয়ে যায় প্রতিটি
রাতবিরেতে হাঁটা-
অগুনতি পথিকগুলো আর স্থির
ঝাউগাছগুলো
বেশ ভাল অতি মনোরম এই দৃশ্যে সব
ঢাকা পড়ে।
নিজেকে বড়ই অচেনা লাগে এই নিয়ন
আলোয় স্নান করে।
সবার লাগে কি!
লাগে হয়তবা।
এখানে সুপ্ত মনগুলো
লুপ্ত হয়ে থাকে
এখানে সেখানে
কালিঝুলিমাখা কোনো
আস্তিন আদলে
ফুটপাতে
রাস্তাবাসী,পঙ্গপাল,বাউন্ডুলেদের।
রাত্রিবেলা নিয়নের ধোঁয়ার
নিকটে
হেঁটে গেলে
বেসুরো গলায় গীটারের গান আসে
জীবনমুখী মনোরম।
আর....
ঘরমুখো মানুষের পায়ের শব্দ নিতে
নিতে আমার ভেতরে
কত স্বপ্ন উঁকি দেয়!
স্বপ্ন দেখে যাই আমি একা একা
এই পথিক নীরবে
তিনশ বছরের ধূলি ধূসরিত এই
সিমেন্টের জঙ্গলে।


বাংলা ।। নবপর্যায়-৬১৬ । অষ্টম বর্ষ । সংখ্যা-।পোস্ট-১ । ১২-০৯-২০১৮ ।।।আজকের কবিতা অপাংশু দেবনাথ

আজকের কবিতা

নাভীকুম্ভ থেকে
অপাংশু দেবনাথ
--------------------------
সমস্ত লবণ সমুদ্রের কাছে রেখে, ওড়ে
যায় মেঘ, আলো নগরীর উজ্জ্বল প্রান্তরে।

কার কাছে অভিযোগ রাখি,কাকে বলি, মাঠে
ফসল মরে যায় নির্জনে, তোমার শরীরে
জমেছে মেঘ, মেঘ ডাকে এ বুকের ভেতর।

মাঠ ও মেঘের মাঝে কবে চাতক উড়েছে!
তার ছায়া পড়ে জলহীন কৃষকের চোখে।

এতো নুন নিয়ে ঢেউ তোলো? সমুদ্র সৈকত
থেকে ফিরে এসে দেখি, হাতে, গলিত-লবণ।

নাভীকুম্ভ থেকে ঝরে পড়ে কৃষক-হৃদয়।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...