Biswajit লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Biswajit লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

যতদূর চোখ যায় || বিশ্বজিৎ || কবিতা

বিশ্বজিৎ
যতদূর চোখ যায়

যেভাবে সবাই চলে যায়
হয়ত, তুমিও একদিন
চলে যাবে,কোনও এক
আকস্মিকতায়...
ভরা পূর্ণিমার রাত,নয়ত
ঘোর অমাবষ্যায়,সব
লেনদেন চুকে যাবে। তুমি
ছাই হয়ে যাবে আরও ভিতরে

আনন্দ নেই
যন্ত্রণা নেই

কী এক জগতে ভেসে বেড়াবে তুমি
কী এক চরম বিলাসিতা।
ধৈর্য রাখ,স্বপ্ন আঁক

স্বর্গ কিছুটা দূরে...

শনিবার, ১৩ জুন, ২০২০

জলকাব্য || বিশ্বজিৎ || কবিতা


জলকাব্য
বিশ্বজিৎ


ঐ চোখের ভেতর 
কত জোনাকির খেলা। 
যত অসুখ...
ছেড়ে ছেড়ে যায় 
নামহীন, কথাহীন সব 
সুরের মত ছায়া 

আমি ভাবি 
বারবার ভাবি 
দিগন্ত ছাপিয়ে, 

ইতিহাস গড়ে তুলছ

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...