Jayanta Chattopadhyay লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Jayanta Chattopadhyay লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৫ জুন, ২০২০

বটগাছ || জয়ন্ত চট্টোপাধ্যায় || প্রভাত চৌধুরীর জন্মদিনে কবিতা

বটগাছ    ||   জয়ন্ত চট্টোপাধ্যায়










ছায়ার প্রতি শ্রমিকের টান দুর্নিবার।

ছায়া অমৃতের মতো
ক্লান্তি ও ক্লেদে বটের ছায়া মহৌষধ।
শাখায় দিশা-কপোত।

ক্লান্ত কৃষক শ্রমিক বা পথিকের মন
একটি প্রবীণ বটের ছায়ার জন্য উন্মুখ
কারুর তা জোটে কারুর না।

কবিতার বোটানিক গার্ডেনে অটল
বটগাছটির নাম প্রভাত চৌধুরী।

আমরা তার ঝুরি হয়ে ঝুলতেই পারি
তাঁর কত ঝুরি প্রবল স্তম্ভ হয়ে গ্যাছে।

সোমবার, ৮ জুন, ২০২০

রাধার মতো || জয়ন্ত চট্টোপাধ্যায় || কবিতা

রাধার মতো 
জয়ন্ত চট্টোপাধ্যায়


কৃষ্ণচূড়ার গুচ্ছ হাতে কেউ দাঁড়িয়ে থাকলেই
 তাকে রাধা ভাববেন না। অথবা চোখের ছবি
চেনা মনে হলেই আপনি ভাষাবিদ হয়ে গেছেন
এমন নৈশ্চিত্য মরীচিকা বা চোরাবালিও হতে পারে।

কৃষ্ণচূড়ার ফুল রক্তের মতো আর আমরা জানি
রক্তের পিছনে ব্যথাবেদনা থাকবেই।
আপনি হয়তো বলবেন,রক্ত থেকেই ভালোবাসা
আর জীবনসৃজন। তাই রক্ত ছাড়া......

তবে কৃষ্ণচূড়ার গুচ্ছ হাতে নিয়ে কেউ যমুনায়
যায় এমন কথা কোনো পদকর্তা কি লিখেছেন?
এইকথা শুনে আপনি থামবেন ভাববেন হতাশ হবেন
এবিষয়ে সন্দেহ নেই। তবু হাল্কাপায়ে দুএকটি
প্রজাপতি কোনো লালফুলের কানে গুনগুন করলে
তাকে আপনি রাধা বা রাধার ক্লোন ভাবতে পারেন
কেউ আপনাকে দোষ দেবে না।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...