Nilima Saha লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Nilima Saha লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ৩৯৯-৪০১ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 399-401,

 নীলিমা সাহা-র আটপৌরে ৩৯৯-৪০১

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 399-401,





 নীলিমা সাহার আটপৌরে

৩৯৯)
বাঘসুমারি সুন্দরীগরান সাগরসঙ্গম
               বিপথগামী 
নবকুমার...কুমারী-বিস্ময়ের ঘোরে কপালকুণ্ডলা

৪০০)ঝমঝমাঝম রেলগাড়ি...বৃষ্টিশব্দে
                বুকেরমাঝ
     তাপবিহীন দেহাতি-আগুন ধোঁয়া  পোহায়

৪০১)
    নাম না জানা 
   ফুলেরাও
  ফুল,রংবাহারি সফরে আনন্দ-সংবাদ 


শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ৩৮৭-৩৮৯ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 387-389,

 নীলিমা সাহা-র আটপৌরে ৩৮৭-৩৮৯

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 387-389,





 নীলিমা সাহার আটপৌরে

৩৮৭)নদী ।নৌকা ।ঢেউ 
            মাঝিজীবন
স্রোতে ভাসে নাই-ঠিকানার  গন্তব্য 

৩৮৮)
শরীর-মন <আদিম-যৌনতা<বহতা
       অদ্ভুতবোধ
তলানিতে তবু  প্রেমই আস্থাভাজন 

৩৮৯)
   বালিব্রিজ  । বিপন্ন  জীবন 
          ভঙ্গুরভূগোল
 এই গৃহস্থবাংলারই চলমান  সনেট


বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ৩৮১-৩৮৩ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 381-383,

 নীলিমা সাহা-র আটপৌরে ৩৮১-৩৮৩

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 381-383,





 নীলিমা সাহার আটপৌরে

৩৮১) 
মেঘে ঢাকা চাঁদ
  কোজাগরী 
ভাটার টানে মালক্ষ্মীর সংসার 

৩৮২)
কানভাঙা আর মানভাঙায়
      স্বাচ্ছন্দ্য 
স্বচ্ছন্দে নাফেরত ছন্দে বর্ণফ্লেক্স

৩৮৩)
কমপ্লিমেন্ট অথবা সাপ্লিমেন্ট
               জলছবিপাতায়
পাতাতুতোপ্রিয় শেখেনি বেশিদূর যাওয়া 

রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ৩৭০-৩৭২ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 370-372,

 নীলিমা সাহা-র আটপৌরে ৩৭০-৩৭২

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 370-372,





 নীলিমা সাহার আটপৌরে

৩৭০)
  সত্যই অস্ত্র,নিষেধই
          ফলা
প্রলুব্ধগন্তব্যে অসংখ্য রোপণ,ফলনও

৩৭১)নীতিবাগিশিদের সিঁড়ির ধাপে
             আছড়ায়পিছড়ায়
শহীদমিনার ,ভেতরে হাসিগুলো ঘুমোয় 

৩৭২)
মুঠোহাত আকাশের দিকে
        নীলকোলাজে
বিশ্বস্তপদপাত,  আঘাতে আঘাতে দিনাতিপাত

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ৩৫৮-৩৬০ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 358-360,

 নীলিমা সাহা-র আটপৌরে ৩৫৮-৩৬০

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 358-360,





 নীলিমা সাহার আটপৌরে

৩৫৮)
মৃন্ময়ী  বা চিন্ময়ীদর্শন
কেবলই
মনুষ্যঢেউ,উধাও ভক্তির ঢেউ
৩৫৯)
সিংহীপার্ক  একডালিয়া বাদামতলা
    পথঢেউ
 মারিয়ে দর্শনার্থী কেবলই বেপথু

৩৬০)
মহাঅষ্টমীর দেবীদর্শনই শুধু !
  পতিতালয়ের
মৃত্তিকাস্পর্শেও যে পবিত্র রহস্য 

বুধবার, ২৩ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ২৮-৩০ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ২৮-৩০

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems



 নীলিমা সাহার আটপৌরে 

২৮) নীলিমার নির্জনে শূন্যতা 
       সংজ্ঞালুপ্ত
গল্প রোজ রোয়া হয়

২৯) ধুলোচোখ কড়কড়ে  পথ
      দৃষ্টিহীনতা
     হাতড়ায় বাসনার ব্যর্থ অভিজ্ঞান

৩০) দীর্ঘজিভ! উল্লোভ! সুখৌষ্ণ
           নিষ্পাপ?
     বরাদ্দ ইঁদারায় ভাঙচুর জীবন।

সোমবার, ২১ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ২২-২৪ || নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ২২-২৪

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems



 নীলিমা সাহার আটপৌরে    

 নীলিমা সাহা 

১) প্রতারণা এক প্রদর্শনী 
        আলোর 
  ইজারা খুলে যায় পাঁচমাথারই

২) সলতে-জ্বলা শিখা,ঢেউ
        দীপক-বুকে
  গোপন সত্যের অনাহত ধ্বনি 

৩)ডুমুর ফুলের  আবডালে 
     সন্ধ্যাভাষা
অপাঙ্গে নিরালায় খেলে তৃষ্ণাজল

রবিবার, ২০ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ১৯-২১ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ১৯-২১

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems


 ১৯।সভ্যতা বশ্যতায় নেই

        মানবতা

   ঘুমোয়,ক্ষেত্রজ অন্ধকারে বোধিবৃক্ষ

   

   ২০।পৃথিবীটা অসুখে! আর

         পৃথ্বিবাসী !

   জীবন > জীবিকা > যাপন= আর্তনাদ 

 

২১। বহমান কালস্রোত ,তবু

        ভূমিচক্র

   মহাকর্ষ বোনে নতুন পৃথিবী


শনিবার, ১৯ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ১৬-১৮ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ১৬-১৮

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

১৬। যাতায়াতের দুদিনের হিসেব

        মৃত্যুঞ্জয়

     পায়সান্নে তবু সুজাতা তথাগতে

 

১৭।সাদা কালোর জগৎযাত্রায়

      পথ-সুখ

   সরগম বাজায় খোলা হারমো্নিয়াম

 

১৮।বিজয়স্তম্ভ ! এখানেই জ্য়-পরাজয়

        স্পর্শকাতর

     স্বপ্নচিহ্ন আঁকে টু-বি পেনসিল 

শুক্রবার, ১৮ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ১৩-১৫ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ১৩-১৫

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

১৩।চলোর্মিশিখার এই সন্ধ্যাপাড়

        সাদা-কাঞ্চন

    জেগে থাকে রাতের কালোয়

১৪।ঘরের ভেতর ঘর

     নিঃসাড়

   প্রবুদ্ধ কোণে বাজে মনামি  

 

১৫।শোকস্তব্ধতা! নীরবতা পালনের

        সময়

  নেই সময়ের,বিলোয় ইচ্ছেগন্ধ

বুধবার, ১৬ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ৭-৯ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ৭-৯

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

৭। রান্না বান্না কান্না

       অমোঘ

   একই পাচকরস জানালায় জানালায়

 

 ৮।রোদের তানপুরায় পরকীয়া

      পিলসুজ-রমণী

    বাজায় চাঁদের বর্ষালি

 

 ৯।অন্ধবাহুর অন্ধত্বে নেই

      সময়ের

 সৎকার, আছে মৌন ছোবল 

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ৪-৬ || নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ৪-৬

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

৪।জলের চমকে জ্বলে

  জন্ম-মরণ-সংসার

 দু-পা চায় আশ্রয়

 

৫। মুঠোর গতকাল আজ

      গনগনে

  উত্তাল দরজায় বেলার নিচুমুখ  

 

 

৬। দৌড় ।বিধ্বস্ত।ক্লান্তিবিষাদ

          তবু

  ঘর-সমাজের অক্লান্ত কথামালা


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...