Sasho Serafimov লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Sasho Serafimov লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বুলগেরিয়া আধুনিক কবিতা || রুদ্র কিংশুক || সাশো সেরাফিমোভ-এর কবিতা

বুলগেরিয়া আধুনিক কবিতা 
রুদ্র কিংশুক
সাশো সেরাফিমোভ-এর কবিতা


সাশো সেরাফিমোভ (Sasho Serafimov, 1953) জন্মেছেন বুলগেরিয়ার দেবরিচ শহরে। সোফিয়াতে অবস্থিত স্লাভিক ইউনিভার্সিটি থেকে তিনি সোশ্যাল পেডাগোগিতে ডিগ্রি লাভ করেছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ছয়। এছাড়া তিনি ছোটদের জন্য লিখেছেন অনেক গল্প। তাঁর লেখা নাটক দ‍্য টেলার অব টেলস গোল্ডেন ডলফিন ইন্টারন্যাশনাল পাপেট থিয়েটার ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে।

১.
লোকজ্ঞান

স্বদেশ বিষয়ে এত গভীর টান যে
 আমি তাকে ভালোবাসতে আরম্ভ করেছিলাম। আশ্চর্য নয়!
আমি আর দেশকে ভালবাসি না,
 আমার কাজকে না,
আমার স্বপ্নগুলোকে না,
ভালোবাসি না আমার ইতিহাস,
আমার বিশ্বাস,
 আর তবুও আমি বেঁচেবর্তে আছি
 অন্যদেরও ভাবতে দাও
কি কঠিন কাজ এটা
 ঈশ্বরহীনের ভালোবাসা।

২.
জীবনের ইতিহাস

 চিন্তা করো না পৃথিবী ঘুরছে।
 প্রত্যেকেই নিজের জায়গা নেবে।
 প্রত্যেক টুপির জন্য থাকবে একটা হ্যাঙার।
 প্রত্যেক গাধার জন্য --- একটা আরাম কেদারা।‌
 উল্লাস করো আর চুম্বন দাও।
ক্ষুধার্ত দেখবে রুটি,
 পিপাসার্ত জল,
বিষন্ন মানুষ আবিষ্কার করবে আনন্দ ।
কিন্তু ভদ্রমহোদয়গণ, মৃত্যুকে ভুলবেন না।
সেও আমাদের সঙ্গে বসতে চায়।
মানুষের ভেতর সে আরাম পায়।
তার ক্ষমতা আছে জোড়া দেয়ার আর ভেঙে ফেলার
অশ্রু, যন্ত্রণা  ও ধুলো সহ ।

জীবনের ইতিহাস সংক্ষিপ্ত।
মহাকাল সেটাই সত্য বলে জানায়।

৩.
গুজব

আমার মনে পড়ে একজন কবিকে
প্রথম বুলগেরিয়া রাষ্ট্র থেকে ।
তিনি ভবিষ্যৎ ঘোষণা করলেন যে
 একটা দ্বিতীয় বুলগেরিয়া রাস্ট্র হবে।
 যখন আমি তার লেখা পড়ছিলাম
রাস্ট্র শেষ, এখন সে রপ্তানি হয়ে গেল।

এখন আমি শুনি একজন নতুন কবি এসেছেন, কোন নতুন  রাষ্ট্র সম্বন্ধে কিছু শুনিনি।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...