আটপৌরে কবিতা ৬১৩-৬১৫ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
৬১৩.
অনন্য সুরবিহারিনী। অন্ধকার
মায়ামুখি।
বিমূর্ত হয়ে থাকে ললিতকলায়
৬১৪.
আঙুরলতার গীতরতি। কাঁপে
দেহচারু।
সুন্দরী মম'র কপালে জয়ন্তী
৬১৫.
চিত্তলীলায় পূণ্যকর্ম। কামের
অপরজনা।
পথিকের উল্লাস চিরন্তন শ্রাবণ
এই কবিতা সরস্বতী ও ভেনাস দুজনেরি স্তোত্রপাঠ।
উত্তরমুছুন