আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৭/৪ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 37/4 Debjani Basu

আটপৌরে ৩৭/৪
১. পদবি ধরে ধরে বিপদ
শ্রুত। সাইবেরিয়ানহ্রদ । কথিত।
বিপদ
ভালোবাসার জমে থাকে গ-ভী-রে।
২. প্রাণ একেবারে গড়ের মাঠ।
গালিচা। বাগিচা। করমচা ।
ধাপ্পাঘোল
বুকের উপর হাতির পা ।
৩. নাক কোঁচকানো প্রাণায়াম
জীবনধর্মী। মারশালাকে । পরাণচাটনি।
বিখ্যাত
লোকদের ব্যঙ্গ-ব্যঞ্জনা চায়ের কাপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন