নীলিমা সাহা-র আটপৌরে ৯৭১-৯৭৩,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 971-973,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৭১-৯৭৩
৯৭১)
ভাঙচুর-জীবন দলছুট-আলো বক্রগতি
তবু
আপেক্ষিক জয়-পরাজয় ,গুণছে ভ্রমণরেখা
৯৭২)
আয়নায় আঁকিবুকি সাজসজ্জা
ভাঙাগান
অরূপ-বীণা হাতে শুনছি পৃথিবীকে
৯৭৩)
গানঘর > ভেসে আসে
বেসুরো-গমক
বাজতে থাকে মনকেমনিয়া জানালা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন