আটপৌরে কবিতা ২৩৫-২৩৭ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
-------------------------
২৩৫.
আমার স্বপ্নমথিত চিহ্নগুলোতে
জলপরীদের
দেখছি অবিরাম ডিম্বাণু বুলোতে
২৩৬.
অভূতপূর্ব আনন্দে বিস্ময়
পড়লে
জলপরীর কথা মনে ধরলে
২৩৭.
জলপরীদের দেশের সমস্ত
প্রাণী
অনবহিত কাকে বলে ঘানি
২৩৭ নং টি আচমকা শব্দের ঢিল ফেলেছে। ঘানি কি ভূত? ঘানি কি সংসারের কষ্ট?
উত্তরমুছুন