আটপৌরে কবিতা ৪৬৬-৪৬৮ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
৪৬৬.
গ্রীষ্মকালের তরতাজা শসা
তীব্রতর
কোরেছে ইচ্ছার কল্প ভাষা
৪৬৭.
বর্ধমানের মিহিদানার পাশে
অন্যান্য
জেলার দানাও খাচ্ছি আমি
৪৬৮.
দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়ালে
ঘৃণাবোধ
বাড়তে থাকে আড়ালে আড়ালে
যেতে যেতে পথে.…..
উত্তরমুছুন