আটপৌরে কবিতাগুচ্ছ ~16/4 || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
আটপৌরে ১৬/৪
১. বোকামির অপরনাম মিরান্দা
বলিরেখায়। ছলরেখায়। আকুলা-ড্রাকুলা।
গন্ধগোকুলা
উমরাওজান সন্ধিক্ষণ যখন স্নাতক।
২. বিশ্ব নিয়ে খেলি আমরাই
E=mcস্কয়ার ।১০০upon১০০ । জলকল্লোল।
অংকখাতা
খুঁজে পেলাম মেটামরফসিস লাড্ডুগণেশ।
৩. কেউ কেউ উল্টো পাশা চালে
দান। মান। শক্তি।
সংগ্ৰহনে
অলৌকিক রাজত্ব করে ভাটপিটুলি-জঙ্গলে।
বাহ!তন্তুবায় নতুন ঢল না মিয়ে মিয়োসিস ঘটকালি সেরেছে। দারুণ, দিভাই।
উত্তরমুছুনHahahahaha
মুছুনখুব ভালো লাগলো। কবিতার স্বর এবং সুর আলাদা।
উত্তরমুছুন