আটপৌরে কবিতা ৮৮৬-৮৮৮ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems: 886- 888.
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
৮৮৬.
হৈহৈ। রৈরৈ। মুহূর্ত।
ভাস্কর্যে
ধ্বনিত হয়েছে অদ্ভুত প্রাণ।
৮৮৭.
হত্যাকারীরা কবিকে খুঁজছে।
হত্যাকারীরা
কবির একটাও কবিতা পড়েনি।
৮৮৮.
দেরিদা। ফুকো। ফ্যানন।
বাবুই
পাখির বাসায় আমাকে পেয়েছে।
ওঃ বাবুই পাখির বাসা তো স্বর্গ।
উত্তরমুছুন