আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৭/৫ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 27/5 Debjani Basu
আটপৌরে ২৭/৫
১. তাসারু দাবাড়ু কেউ বন্ধু নেই
পাথর। গুলি। রঙ।
ছোঁড়াছুঁড়ি
বিশ্বাসের জলস্তর না-পেরোনো বন্ধুরা।
২. সবশেষে লকড্ প্রোফাইল
.নাগদামিনী। নাগচম্পা। নাগকেশর।
প্যারাশুটিয়
সাহস লাগে সময় খুলতে।
৩. ঘোটালাপর্ব চলছে চলবে
ভ্রূকুটি। দাঁতছরকুটি। ঢোলকপেটা।
খেলাচ্ছলে
এক কুন্দনসেট আনন্দ গায়েব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন