আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩১/৬ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 31/6 Debjani Basu
আটপৌরে ৩১/৬
১. গোবরে পোঁতা জোনাকি
পেটফোলা । চাঁদিয়াল । ঠোঁট - একবগ্গা ।
গুটিয়েছি
লাটাই শর্ত আসার আগে।
২. এটি একটি লোককথা
নবীনা। চায়। যুবতীতমা ।
খদ্দের
হীরের যত বাড়ে বয়স ।
৩. চাপ চাপ কান্নাহাসি
চেপেচেপে । দুরমুশ । বুলডোজার ।
চাপানো
ঘর ভরা মহেঞ্জোদারোর মাটি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন