মহাদেব নাথ
ফেরার ব্যস্ততা নিয়ে কুড়িয়েছিলাম মাটি
তখন তারা ফুটেছিল
এক একটা রোদের নাম
তার কতটুকুই বা চশমা
এইসব অভাবনীয় ক্ষতি নিয়ে
গাছ হলাম
এক ক্রোশ দূর
কী সুন্দর নরম পেলব
ছাতা ফুটো হয়ে রোদ পড়ে
আমরা ভাবছি এই তো বসন্ত
লাগাতার উৎসব
তখন ঘরে ফেরার কী তোড়জোড়
আমরাও যে যার দিকে ফিরিয়ে নিলাম নদী
সংস্কার থেকেই এদের পাপ স্খলন হবে
লাঙলে লাঙলে লাগাতার হরতাল
পালিয়ে যে যাব
তার কোনো নিশ্চয়তা ছিল কি
কেমন হবে আধ খাওয়া প্রশ্নের উত্তর
যারা খুঁজেছিল
তাদের দুচোখে এখন ঘোমটা আলো
আর কোনো সুরু পথ সে সুযোগ নেয়নি
আলাদা হয়েছিল ক্লান্ত শ্বাসমল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন