কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। জন্মের চিঠি ।। সুকান্ত মন্ডল

কবিতা ।। জন্মের চিঠি

সুকান্ত মন্ডল



নদী যে ভাবে বয়


নিঃসঙ্গতা বয়ে নিয়ে বেড়াতে পারি না আর

ভার মুক্ত হই তোমার আশ্লেষে হে বাঁশির বাদক

বাজাও নিবিড় সঙ্গম রাত্রি করাসে 

বীজ মন্ত্র পাঠ করি নেভাতে আগুন

যোনি পিঠে লিখি জন্মের চিঠি


অন্ধকার আড়াল করেন ঈশ্বর

সমুদ্র মূর্ছনায় জোনাকি বিলাসে।

সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। অন্তিম লগ্নে ।। কেতকী বসু, Ketaki Basu

 কবিতা ।। অন্তিম লগ্নে

কেতকী বসু



জানলার ওপারে  নিশ্চুপ নিরবতা

সময়ের আড়ালে সীমাহীন আপোষে

সৃষ্টি হয় একাদশীর শূন্যতা,

অসংযমী বিজ্ঞাপনের ধারায় 

খুঁজে পাওয়া সূচিপত্রে ।


আজন্ম ধানের শীষে আগামীর কলুষতা

বেড়ে ওঠা শরীরে ও মনে,

এখনও রাত আসে জীবন তরঙ্গে

অসীম বিস্ময়ে এক আকাশ ভালোবাসা

খুঁজে চলে সাঁঝের তারার সাথে।

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি ।। মিষ্টিবৃষ্টি, Mistibristi

কবিতা

তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি

মিষ্টিবৃষ্টি



তোমার অনুবাদ । তুমি ।

টুকরো কাগজ উড়ে গেছো  

ওতে রক্তাক্ষর ছিলো, হৃদ্ 

মানচিত্র পড়তে পারো নি ?

নিষেধ, ওয়ার্নিং রেড লাইট,

প্রত্যেক মোড়ে ব্যুহভেদ, নাদান অভিমন্যু আঠারো --

বেকার গেছে সমস্ত ম্যাপ-পয়েন্টিং, ভূগোলের ক্লাস, পড়া না-পারার বেত,

ক্ষতচিহ্ন শুষে-নেওয়া ঠোঁট, নির্জন রোদ,

হঠাৎই পায়রা উড়ে যাওয়া ..

সহস্র ডানার শব্দ ছারখার বুকের ভেতর --

হঠাৎ কৈশোর শেষ ।

ডিউস্ বল, ভুলভাল মাঠ, তারপর ..


.. তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি ।।

                            

কবিতা ।। গুড়ের মুড়কি ।। চিরঞ্জিত ভাণ্ডারী, Chiranjit Bhandari

 কবিতা 

গুড়ের মুড়কি

চিরঞ্জিত ভাণ্ডারী



লাল কিংবা সাদা সে যাই হোক

শালুক ফুটলে

আঘণের ইঁদুরেের মতো মেতে উঠত

আমার কিশোর বেলা।


সাঁতার দিতে দিতে প্রতিদিন চোখ রাখি

অপেক্ষার শেষ চাঁদের নাম পূর্ণিমা

তুলে আনি ঘরে

ভালো করে ছাড়িয়ে

শুকায় দু চারটা রোদ্দুরে।


তর সইতোনা 

কখন হাতে পাব কখন হাতে পাব

তাড়া করে বেড়াত বিমুগ্ধ নেশায়।


মা,হলার তপ্ত বালিতে কুঁচি বুলোতেই যেন

টগর ফুলের মেলা।


আহা কত সাদের ভেঁটকনার খৈ

পরিতৃপ্তির গুড়ের মুড়কি 

মুখে তুলতেই ওমের প্রসাদ। 


এমন সোনালি দিন আর কি পাব ফিরে

সেই ভেঁটকনা তুলতে নামা ভাইয়ে ভাইয়ে প্রীতি সম্ভাষণ

চোখ খুলতেই দেখি

উঠোন ভেঙে চৌচির 

এখন সুখের নাম অসুখ ভরছি কেবলি।

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

প্রচ্ছদের ভিতরে ।। কেতকী বসু, Ketaki

প্রচ্ছদের ভিতরে।

কেতকী বসু



গভীর ঘুম

রাতের অন্ধকারে

হেমন্তের শীতলতা

অবসন্ন শরীরে


সুখ সমুদ্র

সৈকতে রোহিঙ্গা 

অনুপ্রবেশ বন্ধ

দরবারী কানাড়া 


মাদলের জাগৃতি

ঠুং ঠাং আওয়াজে

পড়ে থাকে গুম ঘরে

চাদরের আড়ালে।

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

অদৃশ্য দশভুজ ।। অজয় বিশ্বাস ।। কবিতা, Ajay Biswas

অদৃশ্য দশভুজ 

অজয় বিশ্বাস 



কারও কারও হাত থাকে অদৃশ্য 


গভীর জলে মুক্তোর খোঁজে 

যে মাছ আছে ডুবুরির ভূমিকায় 

তাকে আমরা পারি না চিনতে 

কিন্তু তার কাজকে করতে পারি 

অনুভব 


এভাবেই নিজেকে বিলিয়ে দিয়ে 

তার খুশি ওঠে ফুটে 

নক্ষত্র দেশের রাজধানীতে


মানুষের দুটি হাত আছে জানি 

তবে সময়কালে হতে পারে 

দশভুজ 


তেঘরিয়ার বাতাসে এখন 

ভাসছে সেই ছবি 


যদি হৃদয়কে রাখি পেতে 

পাঁজরে বাজবে সেই সুর...

কোনও একদিন, কখনও... l। শোভন মণ্ডল ।। কবিতা Shovan Mondal

 কোনও একদিন,  কখনও... 

                                   শোভন মণ্ডল 



 

নিভে যাওয়া মোমবাতির সামনে তুমি দাঁড়িয়ে থাকবে 

কোনও অজুহাত নাই বা থাকলো চোখের ইশারায়

মাঝ রাস্তায় হারিয়ে যাওয়া আলোর খোঁজে 

                        আমাদের নেমে পড়া বিজন পথের মোরামে

মোমের গন্ধ এখানে ভালবাসার ইন্ধন যোগায় না

পথ দেখায় না 

বিভ্রমের হাতছানি আজও তাচ্ছিল্য করি

 

ভুলের স্তূপের ওপর দাঁড়িয়ে ভান করি,  যে ভাবে করেছি 

                                               প্রতিদিন প্রতিনিয়ত 

 

সম্ভাবনার সংকীর্ণ পথে কোনও একদিন আলো জ্বলবেই 

                                               দেখো...

নির্ভয় ।। মানস মুখোপাধ্যায় ।। কবিতা, Manas Mukhopadhyay

 নির্ভয়

                মানস মুখোপাধ্যায়



   দিনটা আজ

       আকাশের বুক চিরে

            বিদ্যুতের ঝলকানির মতো

   ভয় ধরাতে পারেনি মনে।

যখন ব্যক্ত সূর্যটা

       এক টুকরো আলো ভেঙে

           আমার শরীরে জ্বালা ধরালো,

  তখন বুঝলাম

        এবার কাঠামোটা তুলতে হবে

                   বিছানা থেকে --------

    আমার না  হয়ে উঠা দিনটায়

             মেলে ধরতে হবে টানটান।

     বিরক্তিকর ------

 তবুও ভয় ধরাতে পারেনি মনে।

        

বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

খুঁজে বেড়াই ।। সঞ্জয় ব্যানার্জী, Poetry

খুঁজে বেড়াই 

সঞ্জয় ব্যানার্জী



স্মৃতির শহর খুঁজে বেড়াই 

আমার শহর,কোলকাতাকে।

ধীর গতিতে চলে ট্রাম

টুং টুং ঘন্টি বাজিয়ে।


স্মৃতির শহরে খুঁজে বেড়াই আমি

ভীমনাগ,গাঙ্গুরাম,দারিক ঘোষের মিষ্টি।

খুঁজে বেড়াই আমি কলেজস্ট্রিটে 

পুরানো বইয়ের সাথে

কবি ও লেখকের সৃষ্টি।


ফুরিয়ে যাওয়ার আগে ।। পঙ্কজকুমার চট্টোপাধ্যায় ,Poetry

 ফুরিয়ে যাওয়ার আগে

পঙ্কজকুমার চট্টোপাধ্যায় 



যে কবিতা লিখবো ভেবেছি

তার শব্দগুলি অভিধানের পাতা থেকে

চলে গেছে হামাসের হাতে

ভূমির নিরাপদ জরায়ুতে

ওপরে হাসপাতালে নিরাপত্তা নেই

নবজাত শিশুর অকেজো ইনকিউবেটর

তার ওপরে ড্রোনের শকুনি চোখ


শ্মশানের নিরাপত্তায় বেঁচে আছে কিছু প্রাণ

নিঃস্বর পাখি হওয়ার অপেক্ষায়


আমিও অপেক্ষায় আছি

কবে অস্ত্র বিকিকিনির ফায়দার চূড়ান্ত হিসেব হবে


যুগান্তরের মতো সাময়িক শান্তি আসবে

ভূমির জরায়ু থেকে গর্ভপাত হয়ে আমার কাঙ্খিত শব্দগুলি

ফিরে আসবে আমার টেবিলে

রক্তাক্ত শব্দগুলি কর্কশ গলায় আমাকে শাসাবেঃ

কই লিখবে না কবিতা?


বে রঙা প্রকৃতি ।। মনোরঞ্জন ঘোষাল, Maroranjan Ghosal

বে রঙা প্রকৃতি

মনোরঞ্জন ঘোষাল



সাদা পাঞ্জাবি টা 

লাল রক্তে মাখামাখি 

পাল্টে গেছে শান্তির রং!

বিবস্ত্রা বিভীষিকা 

এলো কেশী কালী প্রকাশ্যে।

মেরুর মত মরু 

জ‍্যোতির ছটা বছরভর।

আড়ালের সাদাও তাই

আঁধারিতে কালো!

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কবিতা ।। ফুল নেই পাখি নেই ।। হাবিবুর রহমান , Habibur Rahaman

কবিতা ।। ফুল নেই পাখি নেই

হাবিবুর রহমান 



যা কিছু ছিলো স্বর্গীয় আমাদের 

ওরা সমুদ্রের হাঙরের মতো গ্রাস করে,


আমাদের ঈশ্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে 

উপভোগ করছেন আমাদের স্তব্ধতা,


ফুলের কুঁড়ি ছিঁড়ে নেয়

পাখিদের ডানা ভেঙে দেয়,

গান না গেয়ে

আগ্নেয়াস্ত্র তাক করে ধরে বুকে

জিরাফের লম্বা গলার মতো এগিয়ে আসে আদিম অন্ধকার,


রাহু সূর্যকে আড়াল করে

অরণ্যে ফুল নেই পাখি নেই।

শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

কবিতা ।। এমনটাতো ।। শিব শংকর ঘোষ,Shib Sankar Ghose

কবিতা               এমনটাতো


                            শিব  শংকর  ঘোষ



    এমনটা  তো  কপালকুন্ডলাতেও  দেখিনি

     এখন  যে  নীল  সাদার  অন্তরালে মুখ লুকিয়ে এক কাপালিনী

      সামনে দাঁড়িয়ে করাল বদনা লোলজিহ্বায় রক্ত পিপাসু এক দেবী

      সামনে  রাখা  যূপকাষ্ঠ    বলির


       অহরহ  যূপকাষ্ঠে  বলি  চলছে

        বাতাসে  শুধু  ফিসফিস

        ভয়ে  কাঁপছে  গাছের  পাতা

        দিনের  আলো  মূক  মুখ


        হায়  আমাদের  নীল আকাশের  বুকে

        বৃথাই পাখির মতো  স্বপ্ন  দেখা!





          

            

         

কবিতা ।। যুদ্ধ , সঞ্জয় ব্যানার্জী, Sanjay Banerjee

 কবিতা ।। যুদ্ধ 

সঞ্জয় ব্যানার্জী



আকাশে চক্কর কাটে শকুনের দল

বাতাস ভারি হয় বারুদের গন্ধে।


বিষাদের ছায়া ঘুরে বেড়ায় চারিদিকে

আকাশে কালো মেঘের ঘোরাফেরা।


মায়ের শবের পাশে বসে কাঁদে শিশু।

সেনাবাহিনীর জুতার শব্দ কানে বাজে শুধু।

শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

অনুভব ।। অসীম সেন ।। কবিতা, Ashim Sen

কবিতা

অনুভব ।। অসীম সেন           



রং ছিলো

রং আছে

রং থাকবে।


শুধু ক্যানভাসে গিয়ে

চরিত্র বদলে ফেলছে।।


               ২


এখনও পলাশ দেখি

অথবা  সূর্যাস্ত।


তুমি কোথায়?

সমুদ্রে  না

বনানীতে?


              ৩

সবাই চাইছে-----

পেলে আত্মহারা

পেলে নির্বাক

পেলে সন্ন্যাসী।।


--/--

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

কবিতা ।। আইনের ছেলেখেলা ।। শিব শংকর ঘোষ,Shib Sankar Ghose

কবিতা ।। আইনের ছেলেখেলা

 শিব শংকর ঘোষ




    শুধু  ছোট  ছোট  নক্ষত্রকে  দেখছ ?

     গ্রহরাজ  বাদ যাচ্ছে  কেন ?

      মাকড়সার  জাল থেকে কবে যে

       ধেড়ে  মাকড়সাটিকে  ধরবে

       সেই  অপেক্ষায় সময় চলে বহে


        ঢের  হয়েছে আইনের  সলতে পাকানো

          বিশ্বাস  এখন  তলানিতে

           আইন  ভাঙুক  অজস্র বিক্ষোভ

            সে বিক্ষোভে  ধুয়ে মুছে যাক

             আইনের ঘরে  যতো অন্ধকার



           

                

             

সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

কবিতা ।। রঙমশাল স্বপন গায়েন , Swapan Gayen

 কবিতা ।। রঙমশাল

স্বপন গায়েন 




রংচটা শরীর

রংচটা হৃদয় উপকূল

তবুও আতসবাজি জ্বালাতে ইচ্ছে করে।


সব্বার ঘর আলোময়

শুধু আমাদের ঘর বড্ড আঁধার

মোমবাতি রঙমশাল কতো রকম বাজি ---


বিবর্ণ কবিতার পাতায় রক্তপাত হয়

চারিদিকে মাইকে বাজছে শ্যামা মায়ের গান

অদ্ভুত আঁধারকে গিলে খাচ্ছে বিপন্ন জীবনের কাব্য।


সব পুজো শেষ

আতসবাজির রঙ সব ক্রমশ বিবর্ণ হয়ে যায়

জীবনটা রঙমশাল হল না কখনও---


         

বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

কফি হাউস ।। সঞ্জয় ব্যানার্জি, Sanjay Banerjee

কফি হাউস

সঞ্জয় ব্যানার্জি 



ধূমায়িত কফি কাপ

টেবিলে টেবিলে 

কবি 

    তর্ক 


কফি হাউসের কোলকাতা 


কোলকাতার কফি হাউস

কথা ।। শিব শংকর ঘোষ ।। কবিতা, Shib Sankar Ghose

 কথা     

 শিব শংকর ঘোষ



     কথার  সাথে  কথা

     এগিয়ে  চলে  আলোচনা  আড্ডা  গল্প

     কথার  পিঠে  কথা

     জন্ম  নেয়  তর্ক  বিতর্ক  ঝগড়া


      কথার  সাথে  কথাকে  গেঁথে  নিলে

      হয়ে  ওঠে  কথামালা   গল্প  ও  উপন‍্যাস

      কথাকে  তরঙ্গে  ভাসিয়ে  দিলে

      হয়ে  ওঠে  কবিতা




       

শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

মাটির কাছাকাছি ।। সুব্রত সোম ।। কবিতা, Subrata Som

মাটির কাছাকাছি

সুব্রত সোম



এত নিঃস্বতায়, তারপর দূরে আরও দূরে জ্যোৎস্না হয়ে গেল। তোমার মাথার ভিতর খেলা করছিল যে নিঃসঙ্গতা তা এড়ানো যাবেনা জেনেই তুমি বেড়িয়ে পরেছিলে। আর কখন তুমি নিঃসঙ্গ হতে হতে এক আদিম মানুষ হয়ে গেলে। তোমার হাত পা মুখ সব বদলালো। তুমি নিজেকে শক্ত করলে। পৃথিবীর মাটি হাতে তুলে নিয়ে তুমি চলতে থাকলে। পৃথিবীর মাটি তোমাকে আশ্রয় দিল। তুমি ঘুমলে। পরিশ্রান্ত সেইসব মানুষের মতো যারা এর আগেও মাটিতে ঘুমিয়েছে। সেইসব যোদ্ধার মতো, শিকারির মতো, পরিব্রাজকের মতো তুমি মাটিতে ঘুমলে। তোমার ঘুমের মধ্যে তাদের মতোই স্বপ্ন এলো। তুমি স্বপ্ন দেখলে যুদ্ধের শিকারের রাজ্য

জয়ের। তুমি মৃত্যুর স্বপ্নও দেখলে। দেখলে রক্তক্ষরণের। দেখলে পৃথিবীর সেই আদিম মানুষ যে কিনা মাটিতেই তৈরি করেছিল তার বাস। আর মাটিতেই শিখেছিল বংশরক্ষা। তুমি ভোর দেখলে।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...