Atpoure Poems লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Atpoure Poems লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৭ নভেম্বর, ২০২২

আটপৌরে- ৯|| পঙ্কজ কুমার চ্যাটার্জির আটপৌরে কবিতা, Atpoure 9, by Pankaj Kumar Chatterjee

 আটপৌরে- ৯|| পঙ্কজ কুমার চ্যাটার্জির আটপৌরে কবিতা, Atpoure 9, by Pankaj Kumar Chatterjee





 

আটপৌরে কবিতা- ৯


মাঝি। ভাসন্ত। কাঠামো।

ঘুণধরা

সমাজের কাঠামো পালটানো দরকার।

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

আটপৌরে- ৫|| পঙ্কজ কুমার চ্যাটার্জির আটপৌরে কবিতা, Atpoure 5, by Pankaj Kumar Chatterjee

 আটপৌরে- ৫|| পঙ্কজ কুমার চ্যাটার্জির আটপৌরে কবিতা, Atpoure 5, by Pankaj Kumar Chatterjee





 

আটপৌরে কবিতা-৫


দলমাদল। দশাবতার। হাম্বীর।

বিষ্ণুপুর

মাটির রাজা নিরাড়ম্বর প্রাসাদ।


মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

আটপৌরে- ৩|| পঙ্কজ কুমার চ্যাটার্জির আটপৌরে কবিতা, Atpoure 3, by Pankaj Kumar Chatterjee

 আটপৌরে- ৩|| পঙ্কজ কুমার চ্যাটার্জির আটপৌরে কবিতা, Atpoure 3, by Pankaj Kumar Chatterjee





 

আটপৌরে কবিতা-৩

দায়

 

আকাশ। সাগর। কেশব

নীল।

বিদায় লগ্নে নীলকণ্ঠের মুক্তি।

 

 

রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

আটপৌরে ১|| পঙ্কজ চট্টোপাধ্যায়-এর কবিতা, Atpoure 1, by Pankaj Chatterjee

 আটপৌরে ১|| পঙ্কজ কুমার চ্যাটার্জির আটপৌরে কবিতা, Atpoure 1, by Pankaj Kumar Chatterjee





 

আটপৌরে কবিতা-১

লহর

 

ফাগুন। আবির। পলাশ।

বসন্ত

বাতাসে বইছে মনের আগুন।

 


 

মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

আটপৌরে ১১৪ || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 114, by Sudip Biswas

 আটপৌরে ১১৪ || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 114, by Sudip Biswas





আটপৌরে কবিতা 

১১৪.
অগ্রহায়ণী

জলবায়ু। আবহমান। শিশমহল।

দার্শনিকদের

আগলায় ভোরের মিঠেল রোদেলা।

শনিবার, ৬ নভেম্বর, ২০২১

আটপৌরে ৫৪|| সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 54, by Sudip Biswas

 আটপৌরে ৫৪|| সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 54, by Sudip Biswas





আটপৌরে কবিতা

৫৪.
দশম দশা

নির্নিমিখ । অবশেষ। অন্তকাল ।

বিনা-বন্ধুজন

সংসার অসাড় দেহতরু বিনির্মাণ।

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৯/২ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 29/2 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৯/২ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems 29/2 Debjani Basu







 আটপৌরে ২৯/২


১. রঙিন মেঘের চলাফেরা

নারী-ডিএনএ । কুসুমকল্লোল। শুভ্রাশুভা।
                    কুসুমিয়ানা
পায়ে পোরসিলিন লাবণ্য লাগায়।

২. নিজের পিঠ চাপড়ায় নিজে

পিঁপড়ে । মাছি । তমালবক্ষ ।
             মানুষরা
সাবানফেনার খেলোয়াড় শহরে অনেককাল।

৩. এক বাকেট জঙ্গল রেখো

উপত্যকা। জলাভূমি। জোয়ার-খোদল ।
              মৃত্যুর
বিপরীতে আগাছার সারি।

 

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৬/১ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 26/1 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৬/১ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems 26/1 Debjani Basu





 আটপৌরে ২৬/১

১. ধুত্তোর জীবনের মাত্রা

সাইবার। সাইবেরীয়। সরবরাহ।
               অপ্রতুলতায়
মজা মাটি মাটি মজা।

২. ছবি ছবিক্কার

অসাধারণ। গজব। সোকিউট।
               অসংখ্য
অ্যাডমিনের ঘাড়ে লাফায় মাছরাঙাটি।

৩. দামিনী ও তড়িৎ

ভারতীয়। উঃ-ভারতীয়। দঃ-ভারতীয়।
              লাবণ্যময়
কত্থক ভারতনাট্যম নৃত্য পরাকাষ্ঠা।

মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

আটপৌরে ২৯ || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 29, by Sudip Biswas

 আটপৌরে ২৯ || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 29, by Sudip Biswas





আটপৌরে কবিতা

২৯.

মীড়


সেতারবাদন। নিভৃতে। সুপ্তরাতে।


চরণরেণু


ছড়িয়ে গেল নিঠুর বেদনাতে।



বুধবার, ২৩ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ২৮-৩০ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ২৮-৩০

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems



 নীলিমা সাহার আটপৌরে 

২৮) নীলিমার নির্জনে শূন্যতা 
       সংজ্ঞালুপ্ত
গল্প রোজ রোয়া হয়

২৯) ধুলোচোখ কড়কড়ে  পথ
      দৃষ্টিহীনতা
     হাতড়ায় বাসনার ব্যর্থ অভিজ্ঞান

৩০) দীর্ঘজিভ! উল্লোভ! সুখৌষ্ণ
           নিষ্পাপ?
     বরাদ্দ ইঁদারায় ভাঙচুর জীবন।

সোমবার, ২১ জুন, ২০২১

আটপৌরে কবিতা ৬৯১-৬৯৩ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.

 আটপৌরে কবিতা ৬৯১-৬৯৩ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.


আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
৬৯১.
তোমার অসামান্যের মতো
বাগান
ভেবেছি, কিন্তু পারিনি ততো
            ৬৯২.
ভিজে জবজবে ক্ষত,
কিছুতেই
শুকোয়নি তাহার শাড়ির মতো
            ৬৯৩.
মতোটি এমন শব্দ,
কোনো
যুদ্ধেই হয়নি এখনো জব্দ

নীলিমা সাহা-র আটপৌরে ২২-২৪ || নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ২২-২৪

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems



 নীলিমা সাহার আটপৌরে    

 নীলিমা সাহা 

১) প্রতারণা এক প্রদর্শনী 
        আলোর 
  ইজারা খুলে যায় পাঁচমাথারই

২) সলতে-জ্বলা শিখা,ঢেউ
        দীপক-বুকে
  গোপন সত্যের অনাহত ধ্বনি 

৩)ডুমুর ফুলের  আবডালে 
     সন্ধ্যাভাষা
অপাঙ্গে নিরালায় খেলে তৃষ্ণাজল

রবিবার, ২০ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ১৯-২১ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ১৯-২১

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems


 ১৯।সভ্যতা বশ্যতায় নেই

        মানবতা

   ঘুমোয়,ক্ষেত্রজ অন্ধকারে বোধিবৃক্ষ

   

   ২০।পৃথিবীটা অসুখে! আর

         পৃথ্বিবাসী !

   জীবন > জীবিকা > যাপন= আর্তনাদ 

 

২১। বহমান কালস্রোত ,তবু

        ভূমিচক্র

   মহাকর্ষ বোনে নতুন পৃথিবী


আটপৌরে কবিতা ৬৮৮-৬৯০ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.

 আটপৌরে কবিতা ৬৮৮-৬৯০ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.


আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
৬৮৮.
মতো শব্দের খেলা,
হয়তো
জীবনে বহুৎ করেছি অবহেলা
           ৬৮৯.
মতো তাহার মতোই
সমুন্নত,
তাকে যতোই করি সংযত
            ৬৯০.
পালক ওড়ে না,
ওড়ে
তাহার ভিতরে চিন্তিত মতো

শনিবার, ১৯ জুন, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/৪ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/৪ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu


আটপৌরে ৯/৪

১. কৃষ্ণচূড়ায় কৃষ্ণচূড়ায় কতো পার্থক্য

শরীরতত্ত্ব । ঘাটতত্ত্ব । গ্ৰন্থিতত্ত্ব ।
                আলগা
ঝুলন্ত আগ্ৰহ নিয়ে মরণোন্মুখ ।

২. পৃথিবী জন্মের কষ্ট লিখি

তেঁতুলগাছ । পাকুড়গাছ । বাওবাবগাছ ।
                 শুষ্কনালীশিরা
চোখে জাতীয় সঙ্গীত গায়।

৩. শাস্ত্র পিটিয়ে হাতে কড়াদাগ

মানবী । দেবী । পিশাচিনী ।
           অপুষ্টি
দেহমনে বাসা বেঁধে জয়ী।

আটপৌরে কবিতা ৬৮৫-৬৮৭ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.

 আটপৌরে কবিতা ৬৮৫-৬৮৭ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.


আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস      
        ৬৮৫.
আপেলের শরীরে ক্ষত,
অনেকটা
তোমার হৃদয়ের বোধের মতো
            ৬৮৬.
যে যার মতো
জ্বলছে,
নিজ সাধ্যে আগুন নেভাচ্ছে
            ৬৮৭.
ভাতের সঞ্চারী পেতে,
ধানের
মতো চলেছি পৃথক মতে

নীলিমা সাহা-র আটপৌরে ১৬-১৮ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ১৬-১৮

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

১৬। যাতায়াতের দুদিনের হিসেব

        মৃত্যুঞ্জয়

     পায়সান্নে তবু সুজাতা তথাগতে

 

১৭।সাদা কালোর জগৎযাত্রায়

      পথ-সুখ

   সরগম বাজায় খোলা হারমো্নিয়াম

 

১৮।বিজয়স্তম্ভ ! এখানেই জ্য়-পরাজয়

        স্পর্শকাতর

     স্বপ্নচিহ্ন আঁকে টু-বি পেনসিল 

শুক্রবার, ১৮ জুন, ২০২১

নীলিমা সাহা-র আটপৌরে ১৩-১৫ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

 নীলিমা সাহা-র আটপৌরে ১৩-১৫

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems

১৩।চলোর্মিশিখার এই সন্ধ্যাপাড়

        সাদা-কাঞ্চন

    জেগে থাকে রাতের কালোয়

১৪।ঘরের ভেতর ঘর

     নিঃসাড়

   প্রবুদ্ধ কোণে বাজে মনামি  

 

১৫।শোকস্তব্ধতা! নীরবতা পালনের

        সময়

  নেই সময়ের,বিলোয় ইচ্ছেগন্ধ

আটপৌরে কবিতা ৬৮২-৬৮৪ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.

আটপৌরে কবিতা ৬৮২-৬৮৪ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.


আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস      


 ৬৮২.

বিজয়ের পরও বিজয়ী
কাঁদছে,
হতে চেয়েছিলো সূর্যের মতো
             ৬৮৩.
একটি দীর্ঘ চিঠির
মতো,
কে হতে চায় উদ্ধত
            ৬৮৪.
মাখন পাউরুটি পরিবেশনের
পরেই
হামলে পড়লে চিতাবাঘের মতো

আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/৩ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/৩ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu


আটপৌরে ৯/৩

১. উপহার আসে মহাকাশ বেয়ে -২

জলছড়া । ফুলছড়া । খইছড়া ।
                ক্যামেরা
লাঙলচষা পথে পথে ঘুরছে।

২. উপহার আসে মহাকাশ বেয়ে - ৩

একাগ্ৰমুখ। ওড়নাবিহীন । অপরাজিতা ।
                শিশির-নগ্নতা
বুকে জড়িয়েও ধ্যান অধোমুখ।

৩. নদীর চলনে লাগে কথ্থক

নীল-সমস্যা । কালশিটে। লাল- সমাধান ।
                        দেহ
সঙ্গম পরবর্তী মোহনায় ভাসছে।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...