অণুকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অণুকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১২ অক্টোবর, ২০২০

দশটি অণুকবিতা || অষ্টপদ মালিক || অণুকবিতা

 দশটি অণুকবিতা

অষ্টপদ মালিক



এক

একটি ফুল

ভেসে যায় সাগরে

পায়না কুল ।


দুই

মন আমার

পথ ভুলেছে আজ

বড় লজ্জার !


তিন

হিসাব কষে

চিন্তায় মরে যাই

নিজের দোষে ।


চার

সহজ শর্তে

ফেলে এসেছি ধন

বন্ধকী অর্থে ।


পাঁচ

পাথর মন

ভেঙে টুকরো হলে

অমূল্য ধন ।


ছয়

মাথার ঘাম

পায়ে ফেলে সবাই

কি পায় দাম ?


সাত

হাত-পা বাঁধা

আইনের ধারায়

তাইতো কাঁদা !


আট

গানের কলি

না বলে চলে গেল

কেমনে বলি ।


নয়

মুখোশ পরে

কতকাল বাঁচবো

মনের জোরে ।


দশ

তোমার ডাকে

হারিয়ে গেছি কবে

পথের বাঁকে ।



বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

দশটি হাইকু || সুধাংশুরঞ্জন সাহা || অণুকবিতা

 দশটি হাইকু

------------------------

সুধাংশুরঞ্জন সাহা



(এক)

সে রোজ রোজ

আমাকে ডেকে যায়

এই শরতে ।


(দুই)

তেমন ভালো

বাসিনি তো তোমাকে

অনেক দিন ।


(তিন)

তাই বলে কি

পাখি গান গায়নি

ভরা ভাদরে !


(চার)

এই তুমুল

বাদলে তোমাকেই

পড়ছে মনে ।


(পাঁচ)

করোনা কালে

কে যেন ডেকে ডেকে

যায় গোপনে ।


(ছয়)

আজ বুঝেছি

তোমাকে না ছোঁয়ার

মনোবেদনা ।


(সাত)

পাথর হয়ে

আছি অনেক কাল

কেউ জানে না ।


(আট)

অনেক ঋতু

সে আমাকে ভুলেছে

আমিও তাকে ।


(নয়)

আজও কেন

অতল জলে পড়ে

আছি বিমূঢ় ।


(দশ)

হারিয়ে যাবো

অলীক পাখি হয়ে

অবাক দেশে ।



++++++++++++++

@ সুধাংশুরঞ্জন সাহা

কথা : ৯৮৭৫৪২০৭৩৮


রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

অণুকবিতা || ফটিক চৌধুরী



অণুকবিতা || ফটিক চৌধুরী



পাঁচ লাইন

১) ভুল ভাবে বাঁচা হয়ে গেল

২) অদৃশ্য? দৃশ্য থেকে দৃশ্যান্তরের অন্ধকার

৩) আমার অন্ত ছোটে অনন্তের দিকে

৪) কায়াগুলো ছায়া হয়ে অদ্ভুত মায়াময়।


ছয় লাইন


১) তোমার চোখে শ্রাবণ আমার চোখে প্লাবন

২)সূর্যালোকে অদ্ভুত আঁধার,সন্ধাগাছে চাঁদ লুকিয়ে

৩) রাস্তায় কোন বাঁক নেই, শুধু করোনার সরলরেখা

৪) ছুটতে ছুটতে ক্লান্ত পৃথিবী থেমে গেছে গৃহকোণে


সাত লাইন

১)এসো বৃক্ষ, তোমার কাছে এখন প্রকৃতিপাঠ শিখি

২) কোথায় টানবে রাশ, চারিদিকে ছড়িয়ে করোনা ভাইরাস

৩)স্বপ্ন দেখা ভুলে গেছি, বাস্তব সামনে দাঁড়িয়ে

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

তিনটি অণুকবিতা || ফটিক চৌধুরী || কবিতা

তিনটি অণুকবিতা
ফটিক চৌধুরী



সম্পর্ক-১
হাত থেকে পোর্সিলিনের প্লেট পড়লেই
        ‌                                       ভাঙবে
টুকরো গুলো জোড়া লাগানো যায় না
                                              কখনো
জোড়াতালির সম্পর্ক কখনোই সম্পর্ক নয়।

সম্পর্ক-২
নিয়ন্ত্রণ রেখার ওপর ভর করে থাকে সম্পর্ক
সম্পর্কের পাশেই থাকে কিছু কাঁটাতার
টিকিয়ে রাখতে গেলে সচেতন থাকা জরুরি।

সম্পর্ক-৩
কতটুকু বোঝাপড়া থাকলে একটা সম্পর্ক তৈরি হয়
কতটুকু বোঝাপড়া থাকলে শান্তি নেমে আসে পরিবারে
বোঝাপড়ার থাকা চাই মাপকাঠি, সঠিক সহাবস্থান
শব্দের বোঝাপড়া না থাকলে একটাও কবিতা হয় না।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

তিনটি অণুকবিতা || ফটিক চৌধুরী || কবিতার সাম্প্রতিক প্রবণতা

তিনটি অণুকবিতা
ফটিক চৌধুরী


হৃদিমন্দির

আমার মুক্তইচ্ছাগুলোর দশা এখন বন্দির
শরীর নামক দেহ এবং হৃদয় নামক মন্দির
বিলিয়ে দিলেন ফুরায় না মনটা বরং জুড়ায়
পথপ্রান্তে যেটুকু পাই, কুড়াই শুধু কুড়াই।

জীবন নদী

জীবন যেভাবে বয়ে যায়
সে তো বহতা এক নদী
সে খরস্রোতার মতো ধায়
মাঝখানে বাঁধ না পায় যদি।

না বলেই

আমার যেসব বন্ধু ছিল
একে একে যাচ্ছে সব চলে
যেতে তো হবেই একদিন
কেউ চলে যাচ্ছে, না বলেই।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...