হাইকু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাইকু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

এক কুড়ি হাইকু || সুধাংশুরঞ্জন সাহা || অন্যান্য কবিতা

 এক কুড়ি হাইকু

সুধাংশুরঞ্জন সাহা



(১)

জেনে রাখুন

আলাদিনের আলো

কোথাও নেই ।


(২)

আমিও একা

বিফল মনোরথে

একাকী খুব ।


(৩)

সেটাই কথা

কেউ কোথাও নেই

সময় ছাড়া ।


(৪)

ঋতু পেরিয়ে

জল কি ঠিক জানে

কালের খেলা !


(৫)

নিজের সাথে

আমি অনেকদিন

কথা বলিনি ।


(৬)

বুকের কাছে

দেখেছি বারেবারে

দরদী চোখ ।


(৭)

তোমার দিকে

মুখ ঘুরিয়ে কেউ

তাকিয়ে আছে ।


(৮)

দুনিয়া জুড়ে

মানুষ বড় একা

ভীষণ একা ।


(৯)

নদী ডিঙিয়ে

বাঁশবন পেরিয়ে

কোথায় যাব ?


(১০)

পাখির ডানা

নানা রঙের মেঘে

ভেসে চলেছে ।


(১১)

পথের ভুলে

বেয়নেটের মুখে

জীবন আজ ।


(১২)

অবাক দিনে

তুমি আমি আমরা

মুখর হই ।


(১৩)

ঝিল বুজিয়ে

আকাশ উঁচু বাড়ি

নয়া সমাজে ।


(১৪)

ভুলিয়ে দেয়

আদতে আমরাই

বিনাশকারী ।


(১৫)

কথার ভিড়ে

উপেক্ষিত দুপুরে

পাখির শোক !


(১৬)

ধূসর মেঘে

ফিরে এলো কালের

শোকের ছায়া ।


(১৭)

ভোরের গাছে

শিশিরের আদরে

মায়াবী শীত ।


(১৮)

আগামীকাল

আসবে ঠিক রোজ

ঝড়ের বেগে ।


(১৯)

খাদের দিকে

সীমারেখা থাকে না

চেনা জলের !


(২০)

মোহনবাঁশি

বেজে যায় তবুও

একনাগাড়ে ।

++++++++++++++

@ সুধাংশুরঞ্জন সাহা

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

একগুচ্ছ হাইকু || সুধাংশুরঞ্জন সাহা || কবিতা

একগুচ্ছ হাইকু

সুধাংশুরঞ্জন সাহা



(এক)

আমার আছে

নানা রঙের পাখি

মায়াবী চোখে ।


(দুই)

দুদিন ছিল

একটু মনমরা

ঘরে বাইরে ।



(তিন)

আজ আবার

মানুষ মেখেছে কি

শীতের ঢেউ !


(চার)

বিপদ ভুলে 

কারা যেন মারছে

মারণ ঝাঁপ !


(পাঁচ)

আলোর ভাষা

পড়তে ভুলে গিয়ে

লিখছে রাত !


(ছয়)

অলীক চোখে

জাদুর নানা খেলা

মেলছে ডানা ।


(সাত)

মানুষ নিয়ে

শহর ঘিরে ফের

ভাববে কেউ !


(আট)

নিষেধ ভুলে

আইন হাতে নিয়ে

কী খেলা এটা  !


(নয়)

জীবন নিয়ে

ছিনিমিনি খেলায়

মেতেছে রাত !


(দশ)

বলছি তাই

এবার শুরু হবে

শেষের গান ।


(এগারো)

এই সময়ে 

অবাধ মাতামাতি

মিলবে ফল ।


(বারো)

বিষাদ নদী

বইছে একা একা

খুব নীরবে ।


(তেরো)

তুমি আমার

হারানো কারুভাষা

আবছা ভোরে।


(চোদ্দ)

ফিরছে কারা

আমাদের ধূসর

বনের পথে !


(পনেরো)

জীবন নিয়ে

গাইবে কারা গান

শেষের বেলা !

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

দশটি হাইকু || সুধাংশুরঞ্জন সাহা || অণুকবিতা

 দশটি হাইকু

------------------------

সুধাংশুরঞ্জন সাহা



(এক)

সে রোজ রোজ

আমাকে ডেকে যায়

এই শরতে ।


(দুই)

তেমন ভালো

বাসিনি তো তোমাকে

অনেক দিন ।


(তিন)

তাই বলে কি

পাখি গান গায়নি

ভরা ভাদরে !


(চার)

এই তুমুল

বাদলে তোমাকেই

পড়ছে মনে ।


(পাঁচ)

করোনা কালে

কে যেন ডেকে ডেকে

যায় গোপনে ।


(ছয়)

আজ বুঝেছি

তোমাকে না ছোঁয়ার

মনোবেদনা ।


(সাত)

পাথর হয়ে

আছি অনেক কাল

কেউ জানে না ।


(আট)

অনেক ঋতু

সে আমাকে ভুলেছে

আমিও তাকে ।


(নয়)

আজও কেন

অতল জলে পড়ে

আছি বিমূঢ় ।


(দশ)

হারিয়ে যাবো

অলীক পাখি হয়ে

অবাক দেশে ।



++++++++++++++

@ সুধাংশুরঞ্জন সাহা

কথা : ৯৮৭৫৪২০৭৩৮


শনিবার, ২ মে, ২০২০

হাইকু || রুদ্র কিংশুক || কবিতাগুচ্ছ

হাইকু

রুদ্র কিংশুক

১.

পাপিয়া ডাকে
 ফুলন্ত পলাশ ডালে
অন্ধকার নামে ।
২.

কদম ফুটেছে
 চলমান কুন্তলরাশি
টইটুম্বর দিঘি-দর্পণ ।

৩.
চৌচির মাঠে আজ
ঢোলকলমির নির্জন ফুলে
শিশিরের টায়রা ।

৪.

শিউলিকীর্ণ মাঠ
উড়ন্ত মৌটুসী ফুল
নীল গির্জাচূড়া।

৫.

সবুজ কলাগাছ
প্রণত ফলের ভারে
অন্ধ জানে না।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...