নীলাঞ্জন কুমার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নীলাঞ্জন কুমার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

গোরখ পান্ডের হিন্দি কবিতা ।। অনুবাদ : নীলাঞ্জন কুমার, Gorakh Pandey

গোরখ পান্ডের হিন্দি কবিতা 

অনুবাদ : নীলাঞ্জন কুমার 





( ১৯৪৫ সালে গোরখ পান্ডের জন্ম উত্তর প্রদেশের দেবরিয়া গ্রামে । প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ও পরে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে । পরবর্তীতে স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত হন। অবশেষে ১৯৮৯ সালে আত্মঘাতী হন। হিন্দি ও ভোজপুরি ভাষায় কবিতা লিখেছেন। তাঁর চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। )


আপনি কি নিরো


বাঁশি বাজান নিশ্চিন্তে

আনন্দে গান, জ্বলছে জ্বলুক শহর

আপনি কি নিরো নাকি জেগে

আসল মুখটা আপনি একটু দেখান। 


ভয় পায় 


ভয় পায় ওরা

কিন্তু কি জন্যে ওরা ভয় পায় 

সব কিছু অর্থাৎ 

গোলা বারুদ পুলিশ থাকা সত্ত্বেও?


ভয় পায় কারণ কি?

অস্ত্র হীন আর গরীব মানুষ গুলো 

একদিন ওদের ভয় পাওয়াই

চিরতরে বন্ধ করে দেবে।


সমকালীন 


এই মুহূর্তে কোথাও আর্তনাদ 

কোথাও শুরু হল নাচ

কোথাও শিশুর জন্ম হল

আবার কোথাও আরম্ভ হল সেনার চলাচল।

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

অরহ্যান ভেলি কানিকের কবিতা ।। ভাবানুবাদ: নীলাঞ্জন কুমার , Niranjan Kumar

অরহ্যান ভেলি কানিকের কবিতা 

ভাবানুবাদ: নীলাঞ্জন কুমার 



(অরহ্যান ভেলি কানিক। জন্ম ( ১৯১৪ ) ও পড়াশোনা তুরস্কের ইস্তাম্বুল।  বাবা ছিলেন তুরস্কের সিম্ফনি অর্কেস্ট্রার প্রতিষ্ঠাতা। ভেলি,মিনিস্ট্রি অব এডুকেশনে বছর খানেক চাকরি করার পরে তা ছেড়ে দেন ও কবিতায়

নিজেকে নিয়োজিত করেন। উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্যে মাত্র ৩৬ বৎসর বছরে ( ১৯৫০ ) তাঁর অকাল মৃত্যু হয়। তাঁর কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছে ১৯৫১ ও ১৯৭৫ সালে। ) 


আহা, দিনগুলো 


আহা কি সব সুন্দর দিন আমায়

শেষ করে দিয়েছিল - 

এই রকম একটি দিনে আমি কাজ ছেড়েছিলাম 

তারপর পড়ে গেলাম মাদকের খপ্পরে 

আবার একদিন সে এলে তাকে নিয়ে 

প্রেমে ডুবলাম, আর

তারপর একদিন বাড়ির জন্য 

খাবার নিতে ভুলে গেলাম।

সত্যি বলতে এসব আহা আহা দিন 

বারবার আমার সঙ্গে খেলা করে 

আসলে কবিতা লেখার পাগলামি 

আর এইসব বেয়াক্কেলে দিনগুলো 

আমায় সত্যিকারের শেষ করে দিল।


স্যুইসাইড


কাউকে না জানিয়ে ঝুপ করে মরে গেলে

আর আমার মুখের কোণে রক্ত লেগে থাকলে 

যারা আমায় কোনদিনও দেখেনি বা জানেনা

তারা বলবে বেচারা নিশ্চয়ই কাউকে 

ভালোবেসে দাগা খেয়েছে ;

আর যারা চিনতো কিংবা জানতো তারা 

বলে উঠতো , লোকটা বেঁচে গেল কষ্ট থেকে।

অবশ্য কেবল আমিই জানতাম 

আসল কারণ এর কোনটাই নয়।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

শক্ত পোক্ত ।। নীলাঞ্জন কুমার ।। কবিতা, Nilanjan Kumar

শক্ত পোক্ত 

নীলাঞ্জন কুমার 



টক শো তে হাজারো তরজা

ব্রেকিং নিউজের জোয়ার 

বুদ্ধিজীবীর চুলচেরা বিশ্লেষণ 

 সাংবাদিকের অবিরাম ছোটাছুটি 

কোন শক্তপোক্ত সুসময় এনে দিলো না।


 হাওয়া বাতাসের এখন মনখারাপ 

ঝরে পড়ছে কান্না হয়ে

লুম্পেনের বাজানো লারেলাপ্পা গানেও

 কোন জোশ আসছে না

মড়া পোড়া গন্ধতে গা গোলাচ্ছে

আর ছুঁয়ে থাকছে হিসেবী কুচক্রী।


এসব ঝেড়ে ফেলতে চাইলে

চাই শক্তপোক্ত জনস্রোত...

বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

শব্দব্রাউজ- ১০৯৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1099, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1099, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯৯ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৮.৪. ২৪ . সকাল ৯টা ১০ মিনিট ।


শব্দসূত্র: মিঠুয়া বাতাস আয়


ভোরের মিঠুয়া বাতাস

কোথায় নিয়ে যায়

দাবদাহ !


ছুটে আয় পাগলা হাওয়া

ছুটে আয় বৃষ্টি উল্লাস ।


দাবদাহের

এখন অগ্নিবীণায় মন।


তাকে থামাই কি করে‌ ?



বুধবার, ৮ মে, ২০২৪

কিছু বই কিছু কথা - ৩১৮ ঐতিহাসিক মূল্য অপরিসীম নীলাঞ্জন কুমার মহেশ। গল্পের কাব্যরূপ ।‌গল্প লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।‌ কাহিনি কাব্য লেখক : অমিয় পালিত, Mahesh

 কিছু বই কিছু কথা - ৩১৮

ঐতিহাসিক মূল্য অপরিসীম

                           নীলাঞ্জন কুমার


মহেশ। গল্পের কাব্যরূপ ।‌গল্প লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।‌ কাহিনি কাব্য লেখক : অমিয় পালিত। কবিতা এখন , সন্দাইল, বরুন্দা হাওড়া  থেকে প্রকাশিত ।
মূল্য: কুড়ি টাকা ।





শরৎচন্দ্রের মহেশ গল্প  কে না পড়েছে।‌ বিপুল জনপ্রিয় মর্মস্পর্শী এ কাহিনির ভেতর যে বাস্তবতা, তা আজো আমরা প্রত্যক্ষ করি ।‌ সেই ছোট্ট গল্পটিকে  নিয়ে  হাওড়ার অমিয় পালিত সম্ভবত ১৯৭৫ সালে  কাহিনি কাব্যকথা রচনা করেন ( প্রকাশিত জানুয়ারী, ২০২৩) । ক্ষীণতনু পুস্তিকার উদ্যোক্তা চিত্ত সাহুর ভূমিকায় জানা যায় ।
‌‌‌‌‌   ‌‌‌‌‌      অমিয় ‌পালিতের লেখার অনেক ত্রুটি সংশোধন করেন প্রর্তক্য  পত্রিকার  সম্পাদক ও কাব্য বিদগ্ধ অশোক রায় । তাঁকে ধন্যবাদ কারণ তিনি পাঠকের কাছে কিছুটা হলেও লেখাটি উপযুক্ত করেছেন।‌
            অক্ষরবৃত্তে ও চারণ ছন্দে লেখা‌ এই কাহিনি কাব্যে
লেখক কাব্যের থেকে গল্পে জোর দিয়েছেন  বেশি। তাই কাব্যের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধে হয় ।
          এই লেখাটির কাব্য  সে অবস্থানে‌ না পৌছোলেও গ্রন্থের ইতিহাস মূল্য  আছে। হাওড়া জেলার এক প্রত্যন্ত এলাকা থেকে এক অনিয়মিত লিটল ম্যাগাজিনের এই উদ্যোগ প্রশংসনীয় । পুস্তিকার পারিপাট্য ও প্রচ্ছদ খুবই
অপাঙক্তেয়। তবু সার্বিক অর্থে পুস্তিকার সাফল্য  কামনা করি ।



শব্দব্রাউজ- ১০৯৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1098, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1098, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯৮ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১৭.৪.২৪ দুপুর ২ -১৫ মিনিট ।


শব্দসূত্র: উত্তাপ যে ছোঁয়


সৃষ্টি উত্তাপ যে

ছুঁতে পারে

তার কল্পনায় ব্রহ্মান্ড ।


শব্দের ভেতর যে

ভালোবাসার উত্তাপ

তাকে যে ছুঁতে পারে

সে সূর্যের সামনেও

দাঁড়ানোর ইচ্ছে নিয়ে বাঁচে। 

সোমবার, ৬ মে, ২০২৪

শব্দব্রাউজ- ১০৯৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1097, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1097, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯৭ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ৪.৪.২৪ সকাল সাড়ে এগারটা।


শব্দসূত্র : জাগো, নতুন সকাল


জাগলে

সত্য আমার

চোখের সামনে দাঁড়িয়ে ।


তারপর সকাল দুপুর

বিকেল সন্ধ্যে রাত

একটু একটু করে

মিথ্যে জড়ায়।


জাগো নতুন সকাল

তুমি যেওনা

সময়ের সঙ্গে !

বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

শব্দব্রাউজ- ১০৯৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1096, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1096, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯৬ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২৮.৩.২৪ তারিখে সকাল সাড়ে দশটা।


শব্দসূত্র : আমার আমি


আমার আমি

ছোঁয় আমাকে

স্বপ্নে।


জেগে উঠলেও

শুধু আমি!


তারপর

আমার আমি

উধাও আঁধার পথে।


লাভ লোকসান লাভ লোকসান

ঘিরে ধরে ।

বুধবার, ১ মে, ২০২৪

শব্দব্রাউজ- ১০৯৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1095, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1095, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯৫ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২৬.৩.২৪. তারিখে । সকাল ৯ টায়।


শব্দসূত্র: দূর সুন্দর অন্য স্বাদে


দূর সুন্দর

গড়ে

অন্য স্বাদ ।


হরেক ভ্রম

দূর থেকে অদৃশ্য।


দূরের ডাক যে

জিজ্ঞাসা ছড়ায়

তার মাধুর্য

দূরে।


দূরের স্বাদ এগনোর‌

কৌতুহল

ছড়ায় ছড়ায়। 




সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

শব্দব্রাউজ- ১০৯৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1093, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1093, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯৪ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২৫. ৩ ২৪ তারিখ সকাল ১০টা ২০ মিনিট।


শব্দসূত্র: পলাশ বনে একলা


পলাশ বনে

একলা থাকার যন্ত্রণা

কেউ বোঝে?


পলাশ কি চায়

নারী পুরুষ!


অনুভবের পলাশ

সামনে দাঁড়িয়ে

হেসে ওঠে ,


দেহে মনে শিহরণ।

রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

কিছু বই কিছু কথা - ৩১৭ ।। জুলফিনার কবিতা ভবিষ্যৎ ভাবনা লেখায় ।। ‌‌‌নীলাঞ্জন কুমার, Book Review

 কিছু বই  কিছু কথা - ৩১৭

   
    জুলফিনার কবিতা  ভবিষ্যৎ ভাবনা লেখায়

       ‌‌‌‌‌‌‌‌‌                   ‌‌‌নীলাঞ্জন কুমার




One Two Three Let's Read Poetry ! Julfina Ali. Published by Nayak Enterprise, DumDam 700030.
Rs. 270.00.

    মাত্র বার বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে জুলফিনা আলি যে ইতিমধ্যেই তিনটি সুন্দর  ইংরাজী কবিতার বই লিখে ফেলেছে  তা জেনে বিস্মিত হই। সেই সঙ্গে চোখ ধাঁধানো আর্ট ও করছে । তাকে নিয়ে বিশেষ ভাবনা ভাবতেই‌ হয় ।
           দারুণ মুদ্রণ ও নির্ভুল ছাপার এই বই  তে তার লেখা কুড়িটি কবিতায়  জুলফিনা প্রমান করে তার ভবিষ্যৎ আছে। যখন পাই The Origin কবিতার প্রথম স্তবকে ' Old is gold /Original is fragile ,/Will I tell you why / Origin brings a lot of smie ?' , The world in 2070  কবিতায় সে যখন ভবিষ্যৎ দেখতে পেয়ে জিজ্ঞাসা করে ' Why did you destroy the trees? Why did the words/ you said didn't stay ?' তখন তার গাঢ়  অনুভূতি প্রত্যক্ষ করি।
              জুলফিনার ভেতরে অজস্র জিজ্ঞাসা । সে তাকে কবিতায় সাজাতে চায় ।‌ তার কাছে বহু কিছুর সমাধান অজ্ঞাত । তবে তার এই নাবালিকা জীবনে  এই সব সাবলীল কবিতা অনেকাংশে সাবালিকার দিকে এগোয়,যখন প্রশ্নগুলো তীব্রতা নিয়ে আমাদের সামনে হাজির‌ হয়।
           জুলফিনা ইতিমধ্যেই ' India Book Of Record ' এ প্রথম দশের ভেতর একজন । তার কবিতার যাত্রা ন বছর থেকে । বলা যায় প্রতি বছরে তার বই প্রকাশ পাচ্ছে । বাকি বইগুলোতে দেখার সৌভাগ্য  না হলেও আলোচ্য বইটিকে তারিফ জানাতেই হয় ।
   ‌‌‌‌      ‌‌‌‌    বইয়ের প্রতি কবিতার সঙ্গে আছে অসাধারণ কিছু ডিজিটাল আলোকচিত্র ।‌ যা বইটিকে তারিফ যোগ্য করেছে। কবির নিজের করা প্রচ্ছদ ও ড্রয়িং বাহবা পাবে।
গ্রন্থকার ভবিষ্যতে এই চর্চা চালিয়ে যাবে কামনা করি ।

শব্দব্রাউজ- ১০৯৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1093, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1093, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯৩ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২৪. ৩.২৪. তারিখ দুপুর বারোটা দশ ।


শব্দসূত্র: বাঁধন ছিঁড়ে আয়


বাঁধন‌ ছেঁড়ার গানে

এই যে আমি

উন্মনা মন প্রাণে

তুমি তুমি।


আয় আয় আয়

বাঁধন ছিঁড়ে আয়

সময় বয়ে যায় ‌।


আবির আবির মন

সঙ্গে সারাক্ষণ ।

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

শব্দব্রাউজ- ১০৯২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1092, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1092, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯২ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২৪. ৩.২৪. তারিখ দুপুর বারোটা দশ ।


শব্দসূত্র: বাঁধন ছিঁড়ে আয়োজন


বাঁধন‌ ছেঁড়ার গানে

এই যে আমি

উন্মনা মন প্রাণে

তুমি তুমি।


আয় আয় আয়

বাঁধন ছিঁড়ে আয়

সময় বয়ে যায় ‌।


আবির আবির মন

সঙ্গে সারাক্ষণ ।


রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

শব্দব্রাউজ- ১০৯১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1091, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1091, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯১ ।। নীলাঞ্জন কুমার

উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন । কোচবিহার থেকে কলকাতার পথে। সময় বিকাল‌৪-২০।১৫ এপ্রিল ২০২৪‌‌।


শব্দসূত্র : হাজারো হট্টগোলের সঙ্গে


আমার সঙ্গে এখন‌

হাজারো হট্টগোল

তাদের সঙ্গে সন্ধি করি।


আমার ভেতর এখন

তুলকালাম ।


রক্তে নেশা ধরায়।


শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

শব্দব্রাউজ- ১০৯০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1090, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৯০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1090, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৯০ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২০.৩.২৪. তারিখে সকাল আটটা।


শব্দসূত্র: শব্দব্রহ্ম জাগিয়ে তোলে


শব্দ সোহাগ‌ পেলে

ছাড়তেই পারে না।


সে কবিতার জন্য

জোগান‌ দেয়

প্রিয় শব্দ।k


সে স্বপ্নে

বলে দিয়ে যায়

প্রিয়তার সংজ্ঞা।


জেগে উঠে তাকে‌ সাজাই

অক্ষরে অক্ষরে।

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শব্দব্রাউজ- ১০৮৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1089, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৮৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1089, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৮৯ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১৯. ৩. ২৪. তারিখ দুপুর সাড়ে বারোটা ।


শব্দসূত্র: আমার সঙ্গে আয়


আমার সঙ্গে

এ কূল‌‌ ও কূল দু কূল

ভাসিয়ে আয়।


তারপর ঠিক দেখবি

পাড়ে উঠবিই।


আমার সঙ্গে

সময় বিন্দু সমর্পন করে

আয়।


তোকে আর পেছন ফিরতে

হবে না।

শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

শব্দব্রাউজ- ১০৮৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1088, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৮৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1088, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৮৮ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১২.৩.২৪. দুপুর দুটো।


শব্দসূত্র: নেই হাহাকার বিন্দু



হাহাকার মন

চোখ রাঙিয়ে

দমিয়ে রাখা যায় না‌‌,


দেখো

সে‌ যেন

মন ছুঁতে না পারে।


হাহাকারের জন্য

সময় থাকে না‌-

উদয়াস্ত কবিতাআবীর

মেখে থাকলে ।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

শব্দব্রাউজ- ১০৮৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1087, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৮৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1087, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৮৭ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন ।‌তেঘরিয়া মেন রোড ।‌ কলকাতা থেকে ১১. ৩. ২৪. সকাল ১০টা ৫৫ মিনিট ।


শব্দসূত্র : মেঘ সঙ্গী মনে


মেঘ জীবন পেলে

মেঘ বাড়িতে বাসা বেঁধে

চাঁদ পালকি চেপে

ট্যুরিস্ট হয়ে ব্রহ্মান্ডে ....


মেঘ সঙ্গী মনে

তখন অবাক প্রেম ...


মেঘ স্বপ্নে ঢালে আবির

মেঘ প্রেমিকা ...... 

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

শব্দব্রাউজ- ১০৮৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1086, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৮৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1086, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৮৬ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন ।‌তেঘরিয়া মেন রোড ।‌ কলকাতা থেকে ১১. ৩. ২৪. সকাল ১০টা ৫৫ মিনিট ।


শব্দসূত্র : মেঘ সঙ্গী মনে


মেঘ জীবন পেলে

মেঘ বাড়িতে বাসা বেঁধে

চাঁদ পালকি চেপে

ট্যুরিস্ট হয়ে ব্রহ্মান্ডে ....


মেঘ সঙ্গী মনে

তখন অবাক প্রেম ...


মেঘ স্বপ্নে ঢালে আবির

মেঘ প্রেমিকা ...... 

রবিবার, ৩১ মার্চ, ২০২৪

শব্দব্রাউজ- ১০৮৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1085, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৮৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1085, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ১০৮৫ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ৩.৩.২৪. বিকাল তিনটে দশ।


শব্দসূত্র: তোলপাড় মনের সামনে দাঁড়িয়ে


তোলপাড় হচ্ছি মনে মনে

তার সামনে দা়ঁড়িয়ে

বুঝে নিচ্ছি নিজের ভাবগতিক।


বেখেয়াল মনে ঝিকিয়ে ওঠে

শব্দ ।


তোলপাড মনের সামনে দাঁড়িয়ে

যে আজন্ম।


 

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...