রীতা বেরা পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রীতা বেরা পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৭ জুন, ২০২৬

কবিতা ।। অমরত্বের ভার ।। রীতা বেরা পাল, Rita Bera Pal

কবিতা

অমরত্বের ভার

রীতা বেরা পাল



অমরত্ব নাকি আশীর্বাদ—

শুনে হেসেছিলাম একদিন,

ভাবতাম, মৃত্যু মানেই তো শেষ,

তাই বাঁচা যত দীর্ঘ, ততই ঋণহীন।


কিন্তু আজ বুঝি—

শেষ না থাকলে শুরুগুলোও ক্লান্ত হয়ে যায়,

প্রতিটি প্রিয় মুখ একদিন হারিয়ে যায়

আর আমি শুধু থেকে যাই।


সময়ের নদী বয়ে চলে,

সবাই ভেসে যায় আপন ঠিকানায়,

আমি একা দাঁড়িয়ে থাকি তীরে—

অতীতের কণ্ঠস্বর কানে বাজায়।


অমরত্ব মানে শুধু শ্বাস নয়,

অগণিত বিদায় বুকে নিয়ে বাঁচা,

হাজার বছরের স্মৃতির ভিড়ে

নিজেকেই ধীরে ধীরে হারিয়ে ফেলা।


তাই আজ বলি—

মৃত্যু কোনো শত্রু নয়,

সে-ই তো শেষের কোমল দরজা,

যেখানে ক্লান্ত আত্মা পায় বিশ্রয়।


অমরত্ব?

সে শুধু এক দীর্ঘ পথ—

যেখানে আলো কম,

আর ছায়ারাই হয়ে ওঠে একমাত্র সঙ্গী…

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...