কবিতা
ফাঁকি
শান্তিময় মুখোপাধ্যায়
পূর্বাচলের দিকে চোখ রেখে তিনি দেখছেন
ডানা মেলে উড়ে যাওয়া
একটুকরো আলো
ক্রমশ অস্তাচলগামী
হতে
হতে
কিভাবে মিলিয়ে যাচ্ছে সায়াহ্নে
নিস্তরঙ্গ লংপ্লেইং
বিরহ আর দহনজ্বালা উগরে দিচ্ছে
শেষ বোশেখের খাঁ খাঁ বেলায়
পোষা গীতবিতানের পাতা খুলে
দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ঘুরে বেড়ানো এখন শুধু সুর ভুলে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন