সঞ্জয় ব্যানার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঞ্জয় ব্যানার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

আমার বিরহ বর্ষা ।। সঞ্জয় ব্যানার্জী ।। কবিতা, Sanjay Banerjee

আমার বিরহ বর্ষা

সঞ্জয় ব্যানার্জী



রিমঝিম বৃষ্টির ধারা ঝরছে

আমি বসে আছি জানালার পাশে

মন আমার ভারাক্রান্ত নাগপাশে। 


আমার বিরহ বর্ষা তুমি এলে

সব আনন্দ আমার কেড়ে নিলে

আমার বান্ধবী তুমি মনমরা

রিমঝিম শ্রাবণ বেলা।


তুমি এলে আমার আঁখির অশ্রু নিয়ে

কাটে নাকো বেলা তোমার রিমঝিম শব্দ শুনে

আমার প্রেমিকা জানালার পাশে বসে--

আমারই পথ চেয়ে।


বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

খুঁজে বেড়াই ।। সঞ্জয় ব্যানার্জী, Poetry

খুঁজে বেড়াই 

সঞ্জয় ব্যানার্জী



স্মৃতির শহর খুঁজে বেড়াই 

আমার শহর,কোলকাতাকে।

ধীর গতিতে চলে ট্রাম

টুং টুং ঘন্টি বাজিয়ে।


স্মৃতির শহরে খুঁজে বেড়াই আমি

ভীমনাগ,গাঙ্গুরাম,দারিক ঘোষের মিষ্টি।

খুঁজে বেড়াই আমি কলেজস্ট্রিটে 

পুরানো বইয়ের সাথে

কবি ও লেখকের সৃষ্টি।


শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

কবিতা ।। যুদ্ধ , সঞ্জয় ব্যানার্জী, Sanjay Banerjee

 কবিতা ।। যুদ্ধ 

সঞ্জয় ব্যানার্জী



আকাশে চক্কর কাটে শকুনের দল

বাতাস ভারি হয় বারুদের গন্ধে।


বিষাদের ছায়া ঘুরে বেড়ায় চারিদিকে

আকাশে কালো মেঘের ঘোরাফেরা।


মায়ের শবের পাশে বসে কাঁদে শিশু।

সেনাবাহিনীর জুতার শব্দ কানে বাজে শুধু।

বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

কফি হাউস ।। সঞ্জয় ব্যানার্জি, Sanjay Banerjee

কফি হাউস

সঞ্জয় ব্যানার্জি 



ধূমায়িত কফি কাপ

টেবিলে টেবিলে 

কবি 

    তর্ক 


কফি হাউসের কোলকাতা 


কোলকাতার কফি হাউস

মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

শুভ বিজয়া ।। সঞ্জয় ব্যানার্জী ।। কবিতা, Poet

শুভ বিজয়া

সঞ্জয় ব্যানার্জী



পুজোর সময় আসে পরিযায়ী পাখির দল।

বৃক্ষে তাদের বাসা বানায়,শাবকের জন্ম দেয়।

লালন-পালন করে বড়ো করে।


বিদায় নেবার সময় বলে যায়

শুভ বিজয়া।



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...