আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৫/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 45/7 Debjani Basu
আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৫/৭
১. আঁচলটি ঊর্নণাভজাল
আগে । মৃত্যু। পরে ।
একই
রকম চিরুনির ব্যবহার লক্ষ্যনীয় ।
২. জিওলকথা
চপকাটলেট । রসবতী-চা। সিনেমামুখোপাধ্যায় ।
স্ট্রবেরির
পাল্লায় পড়ে বুনো যতদূর।
৩. জলসত্রের সারোগেসি
ছত্রাকপ্রেম। ছাতাহীনতা। ছায়ামাত্রিক।
অবাঞ্ছিত
গর্ভের মাতৃত্ব কতোটা সুস্বাদু ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন