আটপৌরে কবিতা ২২৩-২২৫ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
২২৩.
পুড়িতেছে পরকীয়া শ্মশানে
অবসানে
বসে আছি চিতার রহস্যায়নে
২২৪.
সিগারেটের ছাইয়ের মতোন
পরকীয়া
দেখিছে সারাদিন নিজের পতন
২২৫.
অবচেতনায় লুটিয়ে পড়ি
পরকীয়া
যদি রসেবসে বলে মরি
গৌরবান্বিত পরাবাস্তব পরকীয়া আপনার কলমায়নে।
উত্তরমুছুন