আটপৌরে কবিতা ২৭৪-২৭৬ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
-------------------------
২৭৪.
বিস্ময় ভূমি রাধানগরে
মাছ
ধরে যাই প্রেমের ঘোরে
২৭৫.
রাধানগরে পাগলাভোলা হৃদয়ে
রাধার
সদা চঞ্চল অবিনশ্বর ছলাকলা
২৭৬.
আমি পরান্মুখ চাষা
রাধানগরের
তরে মেখেছি অনন্ত ভালোবাসা
কবি বুঝিয়ে দেন রাজাবাজারের রাধা আর রাধানগরের রাধায় অনেক পার্থক্য।
উত্তরমুছুন