আটপৌরে কবিতা ৭৩৩-৭৩৫ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
৭৩৩.
শৈশবে লেখা কবিতার
পৃষ্ঠাগুলো
গাছের শরীরে ঢুকে গেছে
৭৩৪.
গঙ্গার ঢেউয়ের অনুবাদ
করলে
শৈশবের বসত শুনতে পাই
৭৩৫.
শৈশবে বিড়ালদের দেখে
মনে
হতো আমার ভাইবোন সখা
শৈশব বৈভবময়
উত্তরমুছুন