আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৫/১ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 25/1 Debjani Basu
আটপৌরে ২৫/১
১. পড়ে পাওয়া চৌদ্দ আনার বিষণ্ণতা
ফুটো-নৌকো। ভাঙা-হাল। ছেঁড়া-পাল।
অন্যমনস্কতা
নিয়ে খেলছে রক্তচোষারা আনন্দে।
২. ডাকিনি প্রেমে উপদ্রুত মাচান
গেরিলাচুপি। মাছলণ্ঠন। উপদ্রব।
যথারীতি
হারমোনিয়ামের গলা বসে গেছে।
৩. শনিচারী চোখের পলকে
শেয়ানেশেয়ানে। শেয়ালেশেয়ালে। বেখেয়ালে।
খেলাশেষে
গানস্যালুট দিও বিদায়ী বুলবুলকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন