শব্দব্রাউজ ৩০৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-306, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩০৬ || নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । সকাল দশটা কুড়ি । ১৩। ১০। ২১।
শব্দসূত্র: চলে যাওয়া, সরে যাওয়া
চললাম বলে চলে যাওয়া যায় না । শুদ্ধ সময়ে সব
মিটিয়ে ফেলার দিন ডাকে আর ডাকে । কাঙাল আমি নিজেকে নিয়ে মাতি আর সাজাই । চললাম বলে চিৎকার করলেও চলে যাওয়া যায় না । বড় মায়া হে ...
তাকে কি করে অস্বীকার করি !
আশ মিটিয়ে সরে যাচ্ছে জীবন । সব শুভ আমার সঙ্গে থাক। আমি আনন্দে শ্বাস নিই স্বাভাবিক কৌশলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন