আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৩/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 33/4 Debjani Basu
আটপৌরে ৩৩/৪
১. ফিরলে বুড়োবয়সের ফুলঝুরি
ঝুমঝুমি-সাপ। বিলুপ্ত- দ্রুতহাত । প্রেসকলোনি ।
কৈশোরপ্রেমের
প্রেমিকার ভাগ্যে নাগরদোলা শিকেছেঁড়া ।
২. মাছিনায়ক জন্তু গোনেন
অঘোরমায়া । মায়াখাদক । ব্রক্ষ্মব্যবসা ।
স্বর্ণমক্ষিকারা
ফাইভ-জি টাওয়ার আক্রমণ করেছে।
৩. গ্লাডিয়েটর মোরগ
মেঘবুদ্বুদ । মেঘরক্ত । খুন ।
মোরগ
ছুরিপালক উড়িয়ে সাদা মেঘসর্বস্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন