শব্দব্রাউজ ৩৩১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-331, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৩১ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা । ২১। ১২। ২০২১। সময় সাড়ে আটটা ।
শব্দসূত্র : টক্কর সেয়ানে সেয়ানে
টক্কর দেবার মতো কেউ নেই মনে করে
নিজের দম্ভ বাড়াই । দুরত্ব বজায় রাখি ।
আমাকে এ সব শেখায় অশান্ত অহংকার ।
গ্রাস করে উচ্ছ্বাস । স্বপ্নে ভাসে গরিমা ।
সেয়ানে সেয়ানে তাই এত বিদ্বেষ । অথচ
সকলে বাস্তবের কাছে এক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন