শব্দব্রাউজ ৩৩২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-332, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৩২ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা ।সময় সাড়ে আটটা । ২২। ১২। ২১।
শব্দসূত্র : সুখে স্বাদে
সুখের পেছন পেছন দুঃখ হাঁটাহাটি করে । সেই দুঃখ
আমরা দেখেও দেখি না । আপেক্ষিক সুখের ছটায় দিশেহারা হয়ে নিজেকে হারাই । তারপর? দুঃখ এগিয়ে গেলে হা-হুতাশ । হা হা হা এইতো ভবিতব্য হে ....
স্বাদেও তাই । কটু স্বাদ বড় এড়াই ।হামলে পড়ি লোভ স্বাদে । এইতো সত্য । হা হা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন