শব্দব্রাউজ ৩৫৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-357, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৫৭ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৬। ১। ২২।সকাল ৮টা ।
শব্দসূত্র : সাংসারিক জীবনধারণ
সাংসারিক ফলাফলে সেই অন্ন চিন্তা চমৎকারা । তাই হিসেবের দুর্বিপাকে জীবন । স্বপ্নে ইমারত, চির বৈভব ছুঁয়ে মরে । দেখি সাংসারিক ফলাফলে কোন যোগফল নেই । গুরুত্বও নেই । অদ্ভুত সময় গ্রাস করে আমায় ডোবায় ভাসায় । দিন গড়িয়ে যায় ।
জীবনধারণ এই হলেও বাঁচাবাঁচির লোভ পেয়ে বসে । অন্ন চিনিয়ে দেয় বাস্তব । সকলকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন