আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৬/৫ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 46/৫ Debjani Basu
আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৬/৫
১. হাসপাতালের দৃশ্যমানতা নেই
প্রেমতরঙ্গলেংথ। ফোরজি। মোছাআঁশবারতা ।
অধরাধরার
কারসাজিতে ক্লাইম্যাক্স ঘেঁটে ঘ।
২. হাতবেহাত হাতছানি
ছুঁচোপ্রেম । ফসফরাসকপাল। উড়নতুবড়ি।
দুমফটাস
কষ্টের শতনাম সোনাকুঁচ মালায়।
৩. ভূতগলির নামাবলী
লাড্ডুস্তন। প্রশ্নমালা । ছাদধোঁয়াশা ।
ভুরিভুরি
চালাচালি করছে অভিশাপ সহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন