আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৮/২ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 48/2 Debjani Basu
আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৮/২
১. ন্যাড়া মাথা কি অবনায়ক?
ছেঁড়াকথা। ছেঁড়াকাঁথা । ন্যাড়ামাথা ।
সাক্ষাৎকারে
পরাজিত পান্তাভাতের ঢেকুর উঠছে।
২. হায়! আর কত বাকি
আনন্দথৈথৈ। অসুখথৈথৈ। মাঝবেলা।
কথাস্নান
শেষে উর্মিলতার জন্য ভয়সাগর।
৩. কোমর্বিডিটি
মেলামেশা। মেশানেশা। মেলা-নেশা ।
ওমিক্রনে
মৃত্যু ক্রমশ সান্ত্বনা জীবনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন