শব্দব্রাউজ ৪৩১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-431, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৩১ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২। ৪। ২২। সময় দুপুর ১২ টা ১৫ মিনিট ।
শব্দসূত্র: আঁচল ওড়ে দিগন্তরে
আঁচল ওড়ে স্বপ্নে । হাওয়া উড়িয়ে নিয়ে ছোটে আর ছোটে । আঁচল মানেই যদি উন্মাদনা হত তবে আজ আঁচল কোথায় উজ্জীবিত বুকে?
ওড়ে আর হারায় । হারিয়ে গেলে অপ্রয়োজনীয় হয়ে যায় আঁচল তৃষ্ণা ।
দিগন্তরে যে পায় আঁচল , সে কি প্রেমে ভাসে? কে জানাবে আমায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন