বুলগেরিয়ার কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুলগেরিয়ার কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বুলগেরিয়া আধুনিক কবিতা || রুদ্র কিংশুক || সাশো সেরাফিমোভ-এর কবিতা

বুলগেরিয়া আধুনিক কবিতা 
রুদ্র কিংশুক
সাশো সেরাফিমোভ-এর কবিতা


সাশো সেরাফিমোভ (Sasho Serafimov, 1953) জন্মেছেন বুলগেরিয়ার দেবরিচ শহরে। সোফিয়াতে অবস্থিত স্লাভিক ইউনিভার্সিটি থেকে তিনি সোশ্যাল পেডাগোগিতে ডিগ্রি লাভ করেছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ছয়। এছাড়া তিনি ছোটদের জন্য লিখেছেন অনেক গল্প। তাঁর লেখা নাটক দ‍্য টেলার অব টেলস গোল্ডেন ডলফিন ইন্টারন্যাশনাল পাপেট থিয়েটার ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে।

১.
লোকজ্ঞান

স্বদেশ বিষয়ে এত গভীর টান যে
 আমি তাকে ভালোবাসতে আরম্ভ করেছিলাম। আশ্চর্য নয়!
আমি আর দেশকে ভালবাসি না,
 আমার কাজকে না,
আমার স্বপ্নগুলোকে না,
ভালোবাসি না আমার ইতিহাস,
আমার বিশ্বাস,
 আর তবুও আমি বেঁচেবর্তে আছি
 অন্যদেরও ভাবতে দাও
কি কঠিন কাজ এটা
 ঈশ্বরহীনের ভালোবাসা।

২.
জীবনের ইতিহাস

 চিন্তা করো না পৃথিবী ঘুরছে।
 প্রত্যেকেই নিজের জায়গা নেবে।
 প্রত্যেক টুপির জন্য থাকবে একটা হ্যাঙার।
 প্রত্যেক গাধার জন্য --- একটা আরাম কেদারা।‌
 উল্লাস করো আর চুম্বন দাও।
ক্ষুধার্ত দেখবে রুটি,
 পিপাসার্ত জল,
বিষন্ন মানুষ আবিষ্কার করবে আনন্দ ।
কিন্তু ভদ্রমহোদয়গণ, মৃত্যুকে ভুলবেন না।
সেও আমাদের সঙ্গে বসতে চায়।
মানুষের ভেতর সে আরাম পায়।
তার ক্ষমতা আছে জোড়া দেয়ার আর ভেঙে ফেলার
অশ্রু, যন্ত্রণা  ও ধুলো সহ ।

জীবনের ইতিহাস সংক্ষিপ্ত।
মহাকাল সেটাই সত্য বলে জানায়।

৩.
গুজব

আমার মনে পড়ে একজন কবিকে
প্রথম বুলগেরিয়া রাষ্ট্র থেকে ।
তিনি ভবিষ্যৎ ঘোষণা করলেন যে
 একটা দ্বিতীয় বুলগেরিয়া রাস্ট্র হবে।
 যখন আমি তার লেখা পড়ছিলাম
রাস্ট্র শেষ, এখন সে রপ্তানি হয়ে গেল।

এখন আমি শুনি একজন নতুন কবি এসেছেন, কোন নতুন  রাষ্ট্র সম্বন্ধে কিছু শুনিনি।


বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বুলগেরিয়ার আধুনিক কবিতা || রুদ্র কিংশুক || একাতেরিনা যোসিফোভা-র কবিতা

বুলগেরিয়ার আধুনিক কবিতা
রুদ্র কিংশুক 
একাতেরিনা যোসিফোভা-র কবিতা

একাতেরিনা যোসিফোভা (Ekaterina Yosifova, 1941)- র জন্ম কায়ুসটেনডিল শহরে। সেইন্ট ক্লিমেন্ট ওহরিডস্কি ইউনিভার্সিটি থেকে তিনি রুশ দর্শনে ডিগ্রী লাভ করেন। শিক্ষকতা, সাংবাদিকতা এবং পত্রিকা সম্পাদনাকে নানান সময়ে  তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১২-র অধিক। ২০১২ খ্রিস্টাব্দে প্রকাশিত  'দিস স্নেক' কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছেন ইভান নিকোলভ অ্যাওয়ার্ড। এটি বুলগেরিয়ার একটি জাতীয় কবিতা পুরস্কার। তাঁর কবিতা মেসিডোনিয়ান, হাঙ্গেরিয়ান এবং স্লোভেনিয়ান ভাষায় অনূদিত ও প্রকাশিত প্রকাশিত হয়েছে। তিনি কবিতা কর্মের জন্য অনেকগুলি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। বর্তমানে তিনি বুলগেরিয়ার সোফিয়া শহরে বসবাস করেন।


১.
সাদা সাপ
 আর আমি যদি ঠিক কল্পনা করি
 যেটা আমি করতাম আমি যদি
সচেতন সরীসৃপ হতাম!---- বলতে গেলে,
 আমিই তুলে নিতাম আপেলটা
আমি কোন অজ্ঞ মেয়ের হাতে তা দিতাম না, আদমের চেয়ে অনেক কম; তারপর
 আমি তা খেতে আরম্ভ করতাম, একাই,
 একটু একটু করে;
সচেতনতা, জ্ঞান,
সাবধানতা।

২.
আমরা চেষ্টা করেছিলাম

 সাঁতার কাটা
 দুজনেই একটা হাতে
 আমার বাম হাত, তার দক্ষিণ,
 তার বাম আমার কোমর জড়ানো,
আমার দক্ষিণ তার কাঁধে,
এটা নয় যে আমরা চেষ্টা করিনি।

৩.
 ভূগোল জানা দরকার নেই

বিষয়টা অনুবাদে নয়, তারা এক কথায়
 বিশ্বাস করতে চায়নি, যে দেশটা
তাদের সেনারা দখল করেছিল
 আশঙ্কায়
সে দেশটা তাদের তাদের সীমান্তের কাছে নয় এবং এমনকি
সেটা অন্য এক মহাদেশে।
 আমরা তাদের দেখালাম মানচিত্র।
তারা একবার তাকাল তার দিকে।
 মেয়েটি বলল: এটা কি বুলগেরিয়ার বুলগেরিয়ার কি বুলগেরিয়ার বুলগেরিয়ার মানচিত্র?
 তারা বিরক্তিকর ভাবে হাসলো হাসলো।
 সবকিছু তাদের কাছে আবার অর্থপূর্ণ হলো।

৪.
 গুলি !

কার্ডিগানের পকেটের ভেতর দিয়ে
যার সেলাইটা আগোছালো
 তুমি শূন্যে গুলি ছুড়লে নিচ থেকে ওপরে
 হুড়োহুড়িতে
কেউ তোমার দিকে তাকাল না,
কেউ সন্দেহ করল না তোমাকে
কেউ মনেও রাখলোনা তোমাকে। এটা খুবই সুবিধাজনক
একজন বুড় মহিলা হওয়া।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...