আটপৌরে কবিতা ১৯৩-১৯৫ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
-------------------------
১৯৩.
একটি আলোকশিখার পর্বতায়নের
সমগ্রে
ফুটিয়াছে রডোডেনড্রন অগ্রে অগ্রে
১৯৪.
দেহাতীত চিন্তায়নের শিয়রে
ক্রমশ
ঘুরতে থাকি পরমাণুর গভীরে
১৯৫.
শুক্রাণুর মুগ্ধায়নে ডিম্বাণু
বর্ষায়
উত্তাল তাহাদের অহং তনু
কবির দার্শনিকতায় দি গ্ৰেট হিমালয়ান রেঞ্জ জায়গা করে নিয়েছে।
উত্তরমুছুন