আটপৌরে কবিতা ১৯৯-২০১ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
১৯৯.
যৌনায়নে নয়ন মাতিয়া
দিবারাত্র
অশ্রু ঝরে কস্তুরি গাঁথিয়া
২০০.
আকাশায়নে স্বপ্নময়ীর বাস
সেখানেও
খেলছো তুমি বৈদ্যুতিন তাস
২০১.
প্রেমায়নে প্রজন্মের গতি
অকুতোভয়ে
পাল্টাতে যায় ঘনঘন মতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন