শব্দব্রাউজ ২৫৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar
শব্দব্রাউজ ২৫৭ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন...
শব্দসূত্র: কানাকানি সমগ্র
কৌতুহল নিয়ে থাকি কানাকানির মজা
উপভোগ করার জন্য । কানাকানি থেকে
শেষ অবধি হানাহানিতে রূপান্তরিত হলে
বিপদ বাড়ে । সত্য কখন যে কানাকানি
হতে হতে আজগুবি হয়ে যায় বোঝা দায়!
সমগ্র দিন একে অপরের সঙ্গে কুটিল
গল্প সল্প নিয়ে কেটে যায় । এভাবে
সমস্ত দিন মজায় । বাকি সব ছড়ানো
ছেটানো থাকুক জীবনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন