শব্দব্রাউজ ৪৪৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-443, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৪৩ || নীলাঞ্জন কুমার
শব্দসূত্র: কান্না হাসির জীবন
কান্নায় ভাসি। দুঃখে। নিরর্থক হতাশায় । সমাধানের বাইরে দাঁড়িয়ে । হাজারো চর্চিত উপাখ্যানে থেকে যায় কান্নার গল্প । আমরা তাকে চেটে চেটে খাই ।মনখারাপের দিন ছুঁতে ছুঁতে কি করে যেন আবার মন ভালোর দিকে পোঁছোই ।এভাবে জীবন বৈচিত্র্যে।
হাসি । আনন্দে । মুক্তির হাসির শব্দ কিভাবে যে দিকে দিগন্তরে পৌঁছোয় !
জীবন এভাবে । বৈচিত্র্যে । অভ্যাসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন