জহির খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জহির খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

অভ্যন্তরীন প্রেম || জহির খান || আজকের কবিতা

অভ্যন্তরীন প্রেম

জহির খান



খুব দূরে খুব করে বসে থাকে পোষা কুকুর
মাছের কাঁটায় তখন বিড়ালের ঠোঁটে চোট
কোলাহলে মেতে পাতিহাঁসের ছানা- পোনা
সদর উঠোন জুড়ে হাসে সোনালী রোদেরা
ভাব করে হেঁটে যায় কোমল ভেষজ শরীর
টেরাচোখ ফেরানোটা বড় দায় হয়ে পড়ছে

আর
বারান্দায় বসে এক কোকিল বসন্তের ভোর
কামভাব ছলাকলায় পিনিক উঠায় জিহ্বায়

অথচ
উষ্ণ বৌ এর গায়ের গন্ধে মাতোয়ারা দুপুর
এই-সব প্রেমে পোয়াতি হয় বিকেলের গান

সু সন্ধ্যা লজ্জায় মুখ লুকায় প্রতিবেশী ঢেরায়
এখন নিবোর্ধ রাত সুরা পান করে পাহাড়ে উঠে


সোমবার, ৫ এপ্রিল, ২০২১

বংশী নদী || জহির খান || কবিতা

বংশী নদী

জহির খান


শহরের বহু বণিক নদী ইতিহাস বুঝে না
                              অংকে জাহাজ বটে

এখন জলের দাম দুধের দরে সুদের হারে যাচ্ছে
বণিক কেবল নিজের জন্য ভূমি নিয়ে ভাবছে

ও বন্ধু আমার বংশী নদী তোমায় নিয়ে ভাবছি
কোথায় তোমার গহীন জল কে নিলো কেড়ে
দেখছি তোমার কোমলপ্রাণ নীতিবাদী দল

তোমাকে দেখার নেই কেউ নেই- হায় আফসোস

আজ জল ও সুরের গল্প আমরা করতেই পারি
উইকিপিডিয়া পড়ি ড্রয়িং ক্লাস করি- তুমি

ওগো ঘুমিয়ে পড়ো কোমল মাটি- অসুর দেবতাগণ
আমি না হয় জেগে থাকি ঠাঁই পারাপারের অপেক্ষায় 


বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

ঝিনুকের নাও || জহির খান || আজকের কবিতা

ঝিনুকের নাও

জহির খান




প্রেম  প্রেমে পড়ে গেল
জলে ভিজে  আগুনে পুড়ে
একেবারে যেন যা ইচ্ছে তাই
এক বিকেল মাতাল সময় ধরে...

আর দারুণ সব সময়
তুমি আমাকে নিয়ে চলো
সুদূর পরাহত বনে জঙ্গলে
যেখানে স্বেচ্ছায় আমি কখনো কখনো
নরকবাসও করতে পারি
কখনো কখনো মহুয়ার গান
আবার হয়তো শাল নৃত্য...

অতঃপর
পাঠ ঠাকুর অননুমোদিত
প্রত্যেকেই এই বেশ ঠুকে আগুন জলে
এখন খোঁজে অনেক ঝিনুকের নাও
বেশ হয় তবে তাহাদের গান...

সোমবার, ৮ মার্চ, ২০২১

সোস্যাল ওয়ার্ক || জহির খান || আজকের কবিতা

সোস্যাল ওয়ার্ক 

জহির খান 




রাত আর কতোই মমতা দেয়  জড়িয়ে নেয় ঘুম
তবুও খুব করে ভালোবাসি তোকে- ভালোবাসি 

স্তনের কুঁড়ি ফুটি ফুটি একটা ঘোর চুষে খাই 
মায়ায় তোর কোমল ঠোঁটের স্মিত হাসি দেখি
গায়ে জড়িয়ে নেই গোলাপের সুগন্ধি কোলাহল 

তুমিও খুব দেখো শরীরের আড়মোড়া মাতলামি 
বিছানার চাদর বালিশও বুঝে নেয় যুগল চাহিদা 
আহত ব্লাউজ ফেটে পড়ে বেড়িয়ে আসে ভোর 
ডাষ্টবিনে পা বাড়ায় সোস্যাল ডেমোক্র্যাট ট্রেড 

উঠো সোনা অনেক সকাল হলো অফিসে যাও 
ভালো থেকো চুমু আসো ধরো বাজারের লিস্ট 

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

বাঙালী নদী || জহির খান || আজকের কবিতা

বাঙালী নদী

জহির খান




তোর মায়ায় জড়িয়ে জাতি-বর্ণ চিহ্নিত প্রেম
আমার আজন্মকাল
মায়াময় তোর দেহে উঠে আসে
পশ্চিমাঞ্চলের স্রোত ও সময়...

আহ্ কি মায়ায় এই শহরের অসংখ্য জীবন
উঁকি মারে ঢেউ খেলে জরায়ুর খুব গহিনে

তবু এমন সব জলের কথোপকথন
নামমাত্র মুল্যে বরাদ্দ দেওয়া হয়েছে
বরাদ্দ দেওয়া হয়েছে তার অতীত...

আর
ভুলবাল ঠকঠক করে কাটাই সময় সরকার

এখন বাঙালি নদী আমায় নিয়ে চলো
তোমার জলে কিংবা ডাঙায় বর্তমানে
যেখানে মৃত কোন গল্পের নায়ক নেই
আছে জেলে আর তাঁতিদের গভীর প্রেম
আর বুননকৌশল আবিষ্কার ইতিহাস...

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

বিষঠোঁট || জহির খান || আজকের কবিতা

বিষঠোঁট

জহির খান



নিষিদ্ধকরণ সংক্রান্ত তথ্য অনুযায়ী
জারুল মায়া লাগে আমার
তোমার ঠোঁটের আগায়...
তখন তোমার ব্যস্ত সময়
গোলাপ প্রানের উৎসবে
কিছু সময় পর অপরাধবোধ
আমাকে গ্রাস করে নেয়
আমি কি করতে পারি জানিনা

তবু
ঠোঁটে ঠোঁটে বিষ খেলি
মায়ার চাদরে ঢেকে নেই
অসমাপ্ত প্রেমের শরীর...

বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

মিস ইউ || জহির খান || কবিতা

মিস ইউ 

জহির খান 



খুব কী জরুরী এখন এমন প্রস্থানে প্রিয়তু
পাঠে অপাঠে কিছু সময় থাকতেই পারতে 

আজ আহ্ কী মায়ায় কায়ায় 
কিছু মেঘ বুকের বাম পাশটায় 
খুব করে কাতরাচ্ছে কাঁদছে 
এই শাদা শূন্য রাত বিরাতে 
যুগল স্রোতের পাল তাড়িয়ে 

এই বেশ ভালো নেই- এখন
মুখের ব্রুন ও চোখের নিচে কালো দাগ
সেই সাথে ভালো নেই হাত ও পায়ের নখ
ভালো নেই   মন খারাপ করতে নেই 
ভালো নেই   পাশে আছি এইসব কথালিপি
ভালো নেই   ভালো নেই   ভালো নেই 
মনে পড়ে মনে করে যাপনের সুখ...

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...