মহ:মহসিন হাবিব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মহ:মহসিন হাবিব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ মে, ২০২৪

স্থায়ী বিষন্ন রাত ।। মহ:মহসিন হাবিব, কবিতা, Md Mahasin Habib

স্থায়ী বিষন্ন রাত

মহ:মহসিন হাবিব




বিষন্ন রাত বলে কিছু হয়না


কে বললো! 


ভরদুপুরে বিষন্নতার মিছিল

 ভিড় করে মিনারের চত্বরে


আর ইট গুলো 

ফোঁটা ফোঁটা করে

 জমায় বিষন্ন বাষ্প


ঘিরে ধরে তাপ প্রবাহের সূর্য্যকে


একটু একটু করে 

কমে যায় জীবনের আলো


তৈরি হয় প্রিয়ার মনে 

সুতোহীন নকশিকাঁথা

তার নিচে থাকে স্থায়ী বিষন্ন রাত।

শনিবার, ২ মার্চ, ২০২৪

অপেক্ষার তীরে ।। মহ মহসিন হাবিব, Poetry

অপেক্ষার তীরে

মহ মহসিন হাবিব



ছুটে ছুটে পৌছালাম যেদিন


চলমান তরঙ্গ

মানুষের মত কথা বলে।


পরিশ্রমের পাহাড়গুলির 

গা বেয়ে ঝরে পড়ে...


নৌকা আসতে দেরি হবে


বালির তটে আঁকি বুকি

খেলায় মেতে ওঠে

একদল সুবোধ বালক বালিকা।


লাল সূর্যটা আস্তে আস্তে ফিকে হয়ে এলো।

রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

পলাশের চিঠি ।। মহ:মহসিন হাবিব,

পলাশের চিঠি

মহ:মহসিন হাবিব



টক মিষ্টি উঠান

থেকে সদর দরজা


  লাল খামে

এলো পলাশের চিঠি


C/O বাসন্তী,


খামে লেখা ---


জীর্ণতা ঘুমিয়ে


আনন্দভূমি ঘরে বাইরে।


কৃষ্ণচূড়া পড়ে 

লাল চেলির শাড়ি।


আবিরের বাষ্প 

বাতাসকে করে রঙিন।



তবে বেশি দিন না!


সবার মুখে হাসি ফুটিয়ে 

ফিরে যায়

                           

                            বাসন্তীর পলাশ

রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

বিশ্বাসঘাতক ।। মহ:মহসিন হাবিব ।। কবিতা, Md Mahasin Habib

বিশ্বাসঘাতক

মহ:মহসিন হাবিব



জল্লাদ বোনে

ষড়যন্ত্রের বাগান

নেই তাতে রক্তাক্ত হাত!



পাঠকের বোধগম্যতা

 খল নায়ককে

 নাটকের শেষ অঙ্কে।


ধংসস্তূপের মধ্যে

অন্ধকার রাত।


তবুও মীরজাফররা বেঁচে থাকে আজও।

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

এই তো জীবন ।। মহ:মহসিন হাবিব , কবিতা, Md Mahasin Habib

এই তো জীবন

মহ:মহসিন হাবিব 



সব মনে বাস করে শব্দ নগর


কোনো নগরী

জয়পুরের মত গোলাপি।


আবার কোনোটা থরের বালি!


কবিতা থাকে 

পাহাড়ের লুকোনো কোণে,

হয়তো বা সুন্দরবনের গভীর অরণ্যে!


কারোর কবিতায় বেরিয়ে 

আসে ফোঁটা ফোঁটা শিশির বিন্দু!


আবার কারোর কবিতা

পটকার মত দুম করে ফেটে

পড়ে জনসমুদ্রে।


তবুও দিন রাত লিখে চলি

পাতায় পাতায় প্রতি ইঞ্চি ধরে।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...