মিরাজুল সেখ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মিরাজুল সেখ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

কবিতা ।। ধ্বংসের নাম যুদ্ধ ।। মিরাজুল সেখ

কবিতা । ধ্বংসের নাম যুদ্ধ

মিরাজুল সেখ



ঘুমিয়ে গেছে কত ফুলের কুঁড়ি 

 খেলনা ছেড়ে মেখেছে গায়ে রঙ,

 পিপাসা ছিল গোলা বারুদে নাকি  

   সেজেছে দেখি মানুষ বড়ো সং।


মাথার পরে ছেঁড়া হাতটা শুয়ে 

 কাঁপছে শোকে ঘাসের ডগা ঝুঁকে, 

 পিতার খাঁচা  শূণ্য করে কুঁড়ি 

মিলিয়ে গেছে শুয়ে  মাটির বুকে ।


  খালি উটোন কাঁদছে একা একা 

  খেলার সাথী চিরদিনের ঘুমে,

 মায়ের কোলে ফিরবে নারে তারা 

  চাঁদের কণা লুকিয়ে গেছে ভূমে।


 ঘর ছেড়েছে ধর ছেড়েছে যারা 

  বুঝেছে তারা  ধ্বংসের হে মানে ,

 শ্রেষ্ঠ পশু ধ্বংস কেই দেখি 

 অঙ্গিকার করে'ছে যুদ্ধ নামে ।


রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

না ছোঁয়া এক ভালোবাসা ।। মিরাজুল সেখ ।। কবিতা, Poems

না ছোঁয়া এক ভালোবাসা

মিরাজুল সেখ



দূরত্বটা মোটেই আকাশের,পাহাড়ের মতো উঁচু ছিলনা। 

ছিলনা! সাগরের মৃত্যু কবলিত ভয়াবহ ঢেউ, 

  মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে----- 

  কাছে আসতে হত তাও নয়;

   তার চোখে চোখ পড়েছে ,

কখনো সকালে ,কখনো দুপুরে আবার রাতেও ।

 কথা হয়েছে ভালোবাসা হয়েছে 

      তবে ছুঁয়ে দেখা হয়নি। 

এক মসৃন শরীরের, এক অবুঝ আত্মার, 

   অদৃশ্য এক মননের,

বোবা, সুন্দর এক কঠিন পুতুলের জন্য।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...